কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৪ এপ্রিল) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ডগলাস ডিসি-৫৪ নামের ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই তানানা নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ডগলাস ডিসি-৫৪ সিরিজের বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্ত হয়েছিল। বর্তমানে বিশ্বে এ ধরনের অল্পকিছু বিমান চালু রয়েছে।

আলাস্কার সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার কিছু সময় আগে বিমান উড্ডয়ন করে। এর পরপরই তানানা নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

আলাস্কার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, নদীর তীরবর্তী এক খাড়া পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।

তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, বিষয় তদন্ত করে দেখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সেখানকার বেশকিছু গাছেও আগুন ধরে গেছে। যদিও এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X