কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার কত ট্যাঙ্ক অক্ষত আছে ইউক্রেনে?

যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্ক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্ক। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি একটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকানদের জন্য। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ইউক্রেনের মোট ৭৯৮টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এসব ট্যাংকের বেশিরভাগই আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দান করেছিল।

এই প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছে, সামরিক বিশেষ অভিযানের সময় আমেরিকার তৈরি ট্যাঙ্কগুলোর বেশিরভাগই রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। এটিকে ক্রেমলিনের অন্যতম সাফল্যই বলা যেতে পারে।

এক নিবন্ধে সংবাদমাধ্যমটি লিখেছে, ইউক্রেনের সেনাবাহিনী গত দুই মাসে ড্রোন হামলায় আমেরিকার দেওয়া পাঁচটি আব্রামস ট্যাঙ্ক হারিয়েছে। আমেরিকার সামরিক শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক- ট্যাঙ্কের ওপর এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়ার ড্রোন। এটিকে আধুনিক যুদ্ধে ভয়ংকর ট্যাংকের বিরুদ্ধে ড্রোনের একটি বিপ্লবই বলা চলে।

নিউইয়র্ক টাইমসের নিবন্ধ অনুসারে, ড্রোন প্রযুক্তির আকার এবং জটিলতার ওপর নির্ভর করে এই ড্রোনগুলোর জন্য কমপক্ষে ৫০০ ডলার খরচ হতে পারে। আর এটি নিজেই ১০ মিলিয়ন ডলারের মার্কিন অ্যাব্রামস ট্যাঙ্ক ধ্বংস করার জন্য যথেষ্ট। একটি মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রের বিপরীতে এই ড্রোনকে তাই একটি ছোট বিনিয়োগ বলা যেতে পারে।

মার্কিন সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে, রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকে ইউক্রেন মোট ৭৯৬টি ট্যাঙ্ক হারিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের তহবিল দিয়ে কেনা শেষ সরঞ্জামটিও আসছে জুলাইয়ের মধ্যে ধ্বংস করবে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান সিনেটর এই প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে করেছেন, ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য নতুন সহায়তা প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অকেজো বলে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, আমেরিকা নিজেদের প্রতিরক্ষার জন্য ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে, কিন্তু প্রতিবারই এই প্রতিরক্ষা ব্যবস্থা ফুটও প্রমাণিত হয়েছে। এটি আরও স্পষ্ট হয়েছে যে, আমাদের আরও কার্যকর ও নতুন কিছু করতে হবে।

এ ধরনের অর্থ ব্যয় করার আগে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এই সিনেটর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X