কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে কয়েক ডজন টর্নেডোর তাণ্ডব

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সালফার শহরের অসংখ্য বাড়ি। ছবি : রয়টার্স
টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সালফার শহরের অসংখ্য বাড়ি। ছবি : রয়টার্স

টর্নেডো আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। কয়েক দিন ধরে সেখানে কয়েক ডজন টর্নেডো আঘাত হেনেছে। এতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত ঝর-বৃষ্টি হয়েছে। এর মধ্যে ওকলাহোমা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার সালফার শহরের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়িয়ে নিয়ে গেছে অনেক গাড়ি। প্রবল বাতাসে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।

টর্নেডোর তাণ্ডবে অন্যান্য শহরেও ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে টর্নেডো শুরু হয়। এর সঙ্গে ছিল বৃষ্টি। গত শনিবারও টর্নেডোর তাণ্ডব ছিল ভয়াবহ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৮ কিলোমিটারের বেশি। এ ছাড়া কোথাও কোথায় ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাতে বিবিসি জানায়, ওকলাহোমার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখানকার চারজনের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যে মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও ১০০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অঞ্চলগুলোতে জরুরিভিত্তিতে কাজ শুরু করেছে বিভিন্ন পরিষেবা সংস্থা। ধ্বংস্তূপ পরিষ্কারের কাজ চলছে। নতুন করে বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শহরের পরিষেবা যথাযথভাবে চালু করতে কর্মীরা দিনরাত কাজ করছেন।

রোববার সালফারে এক সংবাদ সম্মেলনে ওকলাহোমা রাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার চার্লস ম্যাককল জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার করা হবে। আমরা কাজ করছি। আবার সব পরিষ্কার করব, পুনর্নির্মাণ করব এবং এ ক্ষতি ভুলে আমরা এগিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X