কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা করল একাধিক এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের একাধিক বড় বিমান পরিবহন সংস্থা। মূলত, পরিবহন ফি বাস্তবায়ন করার আগেই তা সরকারকে জানাতে হবে—এমন নতুন আইনের বিরোধিতা করে এই মামলা করেছে সংস্থাগুলো। শুক্রবার ইউএস ফিফথ সার্কিট আদালতে এই মামলা দায়ের করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, জেটব্লু এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস এবং আলাস্কা এয়ারলাইনসসহ বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা এই মামলা দায়ের করেছে।

মার্কিন পরিবহন মন্ত্রণালয় গত মাসে একটি নতুন আইন জারি করে। এই আইন অনুসারে, বিমান পরিবহন সংস্থা ও টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আগেই সব ধরনের তথ্য উন্মুক্ত রাখতে হবে। যাতে ভোক্তারা ভাড়া সংক্রান্ত বিষয়ে কোনো অযাচিত ভোগান্তিতে না পড়েন এবং তাদের গোপন কোনো চার্জ বা মাশুল না গুনতে হয়।

এক বিবৃতিতে বিমান পরিবহন সংস্থাগুলো গতকাল সোমবার জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের এই নতুন আইন ভোক্তাদের বিভ্রান্ত করবে এবং এটি মূলত বেসরকারি খাতের গতিশীল ব্যবসায়কে নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা যা তার (পরিবহন মন্ত্রণালয়ের) আওতার বাইরে। তারা এই আইনটিকে স্বেচ্ছাচারী, হাস্যকর, বিচক্ষণতার অপব্যবহার ও আইনের পরিপন্থি বলে আখ্যা দিয়েছে।

মামলার বিষয়টি সামনে আসার পর মার্কিন পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তাঁর নতুন এই আইনকে জোরালোভাবে রক্ষার চেষ্টা চালিয়ে যাবে। কারণ এই আইন, গোপন ফি বা চার্জ থেকে যাত্রীদের রক্ষা করবে এবং যাত্রীরা টিকিট কেনার আগে ফ্লাইটের সম্পূর্ণ মূল্য দেখতে পাবে—তা নিশ্চিত করবে।

এর আগে, মার্কিন মন্ত্রণালয় জানিয়েছিল—এই আইনের ফলে ভোক্তাদের বিমান পরিবহনে কম ভাড়া দিতে হবে।

রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, বিমান পরিবহন খাতে যাত্রীরা প্রতিবছর ৫৪ কোটি ৩০ লাখ বাড়তি ফি পরিশোধ করে এবং ব্যাগেজ ফির নামে মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো ২০২২ সালে ৬৮০ কোটি ডলার ফি আদায় করেছে। ২০২৩ সালের প্রথম ৯ মাসে তারা ব্যাগেজ ফি বাবদ ৫৫০ কোটি ডলার আয় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X