কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গুহা থেকে উদ্ধার ভিনদেশি মা, সন্তানদের নিয়ে রহস্য

নিনাকে উদ্ধারকালের দৃশ্য। ছবি : সংগৃহীত
নিনাকে উদ্ধারকালের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের কর্নাটকের পাহাড়ি এলাকা গোকর্ণের একটি গুহায় বাস করছিলেন নিনা কুটিনা নামের এক নারী। তার বয়স ৪০ বছর। একই গুহায় ছিলেন তার দুই কন্যা সন্তানও। একজনের বয়স ছয়, অন্যজনের পাঁচ। তবে সমস্যা হলো তারা কেউই ভারতীয় নন। তাদের সাথে নেই ভারতে বসবাসের বৈধ নথিপত্র। উদ্ধারের পর নিনা যে তথ্য দিয়েছেন বাস্তবে তার অনেক ফারাক। ফলে গুহাবাসী এ নারীকে নিয়ে রহস্য দানা বাঁধছে।

গত ৯ জুলাই দুর্গম পার্বত্য এলাকায় টহল দেওয়ার সময় তাদের সন্ধান পায় পুলিশ। প্রশাসন জানিয়েছে, রামতীর্থ পাহাড়ের জঙ্গল থেকে পাওয়া নিনা কুটিনা ও তার দুই মেয়ের ভারতে থাকার বৈধ কাগজপত্র নেই। বর্তমানে তারা বেঙ্গালুরুর কাছে একটি বিদেশিদের আটক কেন্দ্রে রয়েছেন এবং শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে।

তবে দিন যত যাচ্ছে মা ও দুই মেয়েকে ঘিরে রহস্য ততই বাড়ছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিনা কুটিনা অবশ্য জানিয়েছেন, গুহায় তিনি ও তার সন্তানরা সুখেই ছিলেন এবং প্রকৃতির কারণে তাদের স্বাস্থ্যও ভালো আছে।

তিনি বলেন, ‘আমরা সেখানে মরতে যাইনি, আমি আমার সন্তানদের, আমার মেয়েদের জঙ্গলে মরে যাওয়ার জন্য নিয়ে যাইনি। তারা খুব সুখী ছিল, ঝরনায় সাঁতার কাটত, শোয়ার জন্য খুব ভালো জায়গা ছিল, শিল্পকলা শিখত- মাটি দিয়ে কিছু বানাতাম, ছবি আঁকতাম, ভালো খেতাম, আমি খুব সুস্বাদু খাবার রান্না করতাম।’

বনাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসের ধারণাকেও অস্বীকার করেন নিনা কুটিনা। তার মতে, প্রকৃতি তাদের বন্ধু। বিপদ মানুষের থেকেই আসে।

এদিকে নিনার দুই মেয়ের বাবাকে খুঁজে পেয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। তার নাম ড্রোর গোল্ডস্টেইন। তিনি একজন ইসরায়েলি ব্যবসায়ী।

ড্রোর এখন ভারতেই আছেন। কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু তার বক্তব্যেও রহস্য উম্মোচন হয়নি। ফলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ বলছে, তারা নিনার পুরোনো একটি পাসপোর্ট খুঁজে পান। মেয়াদোত্তীর্ণ সেই পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে নিনার ভারতে আগমন এবং পরবর্তী কাণ্ডের সুরাহা করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৩

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৪

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৬

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৭

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৮

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৯

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

২০
X