সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিদেশি অস্ত্র ও টাকাসহ কারবারি আটক

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ‍এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মো. আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশ। আটক হওয়ারা আবদুল মজিদ স্থানীয় মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আনোয়ারা থানার ওসি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার বরুমচড়ায় মো. আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ওসি মনির হোসেন। এ সময় মজিদকে আটক করে তার তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরের পাকা ঘটলার পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১টি বিদেশি (তুর্কিমিনিস্তান) এলজি, ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির ছোট-বড় যন্ত্রাংশ ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, মজিদ দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছে এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক হওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X