স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের ফুটবলে ইতিহাস গড়লেন অলিভিয়া স্মিথ

অলিভিয়া স্মিথ । ছবি : সংগৃহীত
অলিভিয়া স্মিথ । ছবি : সংগৃহীত

নারী ফুটবলে প্রথমবারের মতো ১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফির রেকর্ড! কানাডার উদীয়মান তারকা অলিভিয়া স্মিথকে নারী ফুটবলের রেকর্ড অর্থ দিয়ে নিজেদের করে নিয়েছে আর্সেনাল, লিভারপুলের কাছ থেকে ইতিহাস গড়ে এই উইঙ্গারকে দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়নস লিগজয়ীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আর্সেনাল ক্লাব এক বিবৃতিতে স্মিথের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও চুক্তির বিস্তারিত আর্থিক দিক প্রকাশ করা হয়নি, তবে ইএসপিএনের একাধিক সূত্র জানিয়েছে, ট্রান্সফার ফি ছাড়িয়ে গেছে নারী ফুটবলের পূর্ববর্তী সর্বোচ্চ রেকর্ড—নাওমি গিরমার ১১ লাখ ডলারের চেলসি ট্রান্সফারকেও।

২০ বছর বয়সী স্মিথকে নিয়ে বেশ কিছু ক্লাব আগ্রহ দেখালেও, লিভারপুল নিজেদের মূল্যায়নে অনড় ছিল। চেলসি, অলিম্পিক লিওঁ ও আর্সেনাল প্রথমদিকে দেওয়া প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়েছিল। শেষ পর্যন্ত একমাত্র আর্সেনালই লিভারপুলের চাহিদা মিটিয়ে তাকে দলে টানতে সক্ষম হয়।

দলবদলের পর অলিভিয়া স্মিথ বলেন, ‘আর্সেনালে যোগ দেওয়া আমার জন্য গর্ব ও সম্মানের। ইংল্যান্ড ও ইউরোপের সবচেয়ে বড় শিরোপাগুলো জয়ের স্বপ্ন দেখি, আর এখানে এসে সেটা অর্জনের জন্য মুখিয়ে আছি। এমিরেটস স্টেডিয়ামের দর্শকদের উন্মাদনা অসাধারণ, এবার তাদের সমর্থন পেয়ে খেলার অপেক্ষায় আছি।’

আর্সেনাল নারী দলের কোচ রেনে স্লেগার্স বলেছেন, ‘অলিভিয়া একজন অসাধারণ প্রতিভাবান তরুণী। আমরা তার মানসিকতা, দৃঢ়তা ও পরিণত পারফরম্যান্সে মুগ্ধ। দুটি ইউরোপীয় লিগে এত অল্প বয়সে নিজের জাত চিনিয়ে দিয়েছে সে। আমাদের লক্ষ্য ও তার উচ্চাকাঙ্ক্ষা এক, আমরা তাকে দলে পেয়ে রোমাঞ্চিত।’

গত মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দিয়েছিলেন স্মিথ। নিজের প্রথম মৌসুমেই ২৫ ম্যাচে ৯ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এবং পান ‘সিজনের সেরা খেলোয়াড়’ খেতাব। এর আগে ২০২৩-২৪ মৌসুমে পর্তুগালের স্পোর্তিং সিপিতে ১৬ গোল করেছিলেন ২৮ ম্যাচে।

কানাডা জাতীয় দলে ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক হয় অলিভিয়ার, যা তাকে কানাডার ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার বানায়। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ ম্যাচে ৪ গোল রয়েছে তার নামের পাশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X