কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যাগরিষ্ঠতা হারাল সরকার, বিপদে নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে সরে দাঁড়িয়েছে আল্ট্রা-অর্থোডক্স শাস পার্টি। বুধবার (১৬ জুলাই) জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির নেতারা। হরেদি (আল্ট্রা-অর্থোডক্স) ইহুদিদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত নেয় দলটি।

পার্লামেন্ট নেসেটে ১১টি আসন রয়েছে শাস পার্টির। অন্যদিকে সামান্য কয়েকটি আসনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার। ফলে তারা জোট ত্যাগ করলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়বে।

তবে দলটি জানিয়েছে, যদিও তারা সরকার থেকে মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নিচ্ছে, তবু এখনই ক্ষমতাসীন জোট থেকে সম্পূর্ণরূপে সরে আসছে না তারা। ইসরায়েলের ইদিওথ আহারোনথ পত্রিকার খবর অনুযায়ী, নেতানিয়াহুর দপ্তরের চাপের কারণে দলটি পুরোপুরি সরে যাওয়া স্থগিত করেছে।

শাস পার্টি বর্তমানে ধর্মীয় সেবা, কল্যাণ, শ্রম এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ন্ত্রণ করে। এই পদত্যাগের মাধ্যমে তারা বোঝাতে চাইছে, হরেদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়।

ধর্মীয় সেবামন্ত্রী মাইকেল মালচিয়েলি বলেন, তোরাহ শিক্ষার্থীদের প্রতি অবিচার ও নিপীড়নের প্রতিবাদে তারা সরকারের অংশ হতে পারছেন না। তবে দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বামপন্থিদের সঙ্গে কোনো ঐক্য বা সমর্থনে যাবে না।

এর আগে গত মঙ্গলবারই আগুদাত ইসরায়েল ও দেগেল হাতোরাহ দল একই ইস্যুতে সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ফলে নেতানিয়াহুর ডানপন্থি জোটের সংসদীয় আসনসংখ্যা ৬১-তে নেমে আসে, যা সরকার গঠনের জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যা।

এই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ২৫ জুন ইসরায়েলি সুপ্রিম কোর্টের এক রায়ের পর। রায়ে বলা হয়, হরেদিদের সামরিক চাকরি থেকে অব্যাহতির বিধান বাতিল করতে হবে এবং যেসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সেনাবাহিনীতে শিক্ষার্থী পাঠাতে অস্বীকৃতি জানায়, তাদের রাষ্ট্রীয় অনুদান বন্ধ করতে হবে।

হরেদি সম্প্রদায়ের দাবি, তোরাহ অধ্যয়নই তাদের জন্য জাতীয় সেবার সমতুল্য। সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি তাদের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এ কারণে বছরের পর বছর অনেকেই ইয়েশিভায় পড়াশোনার ছুতোয় সামরিক চাকরি এড়িয়ে গেছেন, যা এখন আর সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে শাস পার্টির পদত্যাগ নেতানিয়াহু সরকারের ভেতরের সংকটকে আরও প্রকট করে তুলেছে। যদিও দলটি এখনো সরকার ফেলে দেওয়ার মতো অবস্থানে যায়নি, তবে পরিস্থিতি যে কোনো সময় নাটকীয় মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X