রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, পদযাত্রা শুরু

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

রাজবাড়ীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। পরে তাদের উপস্থিতিতে শুরু হয় পদযাত্রা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের বড়পুল এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন।

বড়পুল এলাকা থেকে শুরু হয়ে রেলগেট শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পদযাত্রাটি শেষ হবে। সেখানে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুরের পর ফরিদপুর থেকে গাড়িবহর নিয়ে সরাসরি রাজবাড়ীর বড়পুল এলাকায় পৌঁছান এনসিপির নেতারা।

জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলা সফর করছেন দলটির শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে রাজবাড়ীতে তাদের এ কর্মসূচি।

এ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X