বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

আসল বিজয়ী অস্ত্র ব্যবসায়ী

যুদ্ধ-সংঘাত
আসল বিজয়ী অস্ত্র ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা ও কার্যকর হয়। গত রোববারকে পাকিস্তান সরকার ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ জানানোর দিন বলে ঘোষণা করে। দেশটির জনগণও বীর সেনাদের কৃতজ্ঞতা জানাতে নানাভাবে উদযাপন করে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশটির প্রতিরক্ষা খাতে ব্যাপক অর্থায়নের কট্টর সমালোচকরাও মেনে নিয়েছেন, প্রতিহিংসাপরায়ণ প্রতিবেশী থাকলে এমনটি ছাড়া গত্যন্তর নেই। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে কার? চলমান সংঘাতে যারা প্রাণ খুইয়েছেন তাদের পরিবার এখনো শোকের মাতম থেকে বেরোতে পারেনি। এমনকি অর্থনৈতিক সংকটের সময় সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করা সামরিক বাহিনীরও ক্ষতির পাল্লা বেড়েছে। শেষ পর্যন্ত লাভবান হয়েছে অস্ত্র ব্যবসায়ীরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে বলা হয়, ১৯৫৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত সামরিক খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। অন্যদিকে পাকিস্তানের ব্যয়ের পরিমাণ ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারত বিশ্বের প্রথম পাঁচ সামরিক ব্যয়কারী রাষ্ট্রের একটি। তুলনামূলকভাবে কম ব্যয় করলেও পাকিস্তান অতীতে বহুবার তাদের সামরিক শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তবে সংঘাতে কোনো রাষ্ট্রই লাভের পাল্লা ভারি করতে পারে না। জয়ী হয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তেই সংঘাত বেড়ে চলেছে। চলতি বছর বিশ্বে সামরিক খাতে ব্যয় ২ দশমিক ৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। সিপরির প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর এবারই প্রথম সামরিক খাতে ব্যয় এত বেড়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অনেক রাষ্ট্র দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় কমিয়ে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। ফলে ২০২৩ সালে বিশ্বের প্রথম সারির ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয় ৬৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে বেড়েছে দারিদ্র্য, শিশু অপুষ্টিসহ নানাবিধ রাষ্ট্রীয় অর্থনৈতিক সংকট।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই ১০০ প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ থেকে অস্ত্রের চাহিদার বাস্তব চিত্র পাওয়া সম্ভব নয়। তবে এ পরিমাণ থেকে এটুকু আন্দাজ করা যায়, সংঘাতময় বিশ্বে অস্ত্র উৎপাদনের পরিমাণের বাস্তব চিত্র না পাওয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং সম্পর্কোন্নয়নের পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক মানবিক আইনের (আইএইচএল) ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ অস্ত্র প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্পদ ও পরিষেবা যুদ্ধকালীন এলাকার কাছাকাছি গড়ে তোলা হয়। এভাবে অনেক সময় বেসামরিক প্রযুক্তিকে আড়ালে সামরিক অভিযানে ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক নীতিনির্ধারকরাও দীর্ঘদিন ধরে শঙ্কিত। তবে এখনো উল্লেখযোগ্য সমাধান মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X