বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে একের পর এক খনি কিনছে কেন চীন

বিরল খনিজ সংগ্রহ
বিশ্বজুড়ে একের পর এক খনি কিনছে কেন চীন

নিজেদের শিল্পোৎপাদনের জন্য খনিজ কাঁচামালের সরবরাহ অক্ষুণ্ন রাখতে বিশ্বজুড়ে একের পর এক খনি কিনে চলেছে চীন। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১০টি খনি কিনেছে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন চীনা প্রতিষ্ঠান। প্রতিটি খনির দাম পড়েছে ১০ কোটি ডলারেরও বেশি। চীনের কেনা খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো কাজাখস্তান, ঘানা ও আইভরি কোস্ট—এই তিন দেশের তিনটি স্বর্ণের খনি, জাম্বিয়ায় একটি দস্তার খনি, ব্রাজিলে একটি দস্তা ও একটি স্বর্ণের খনি এবং তাঞ্জানিয়ায় একটি বিরল খনিজ পদার্থের খনির ৫০ শতাংশ শেয়ার।

‘চীনের একের পর এক খনি কেনার প্রবণতা ক্ষয়িষ্ণু ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে, যে পরিস্থিতির কারণে বেইজিং কানাডা, যুক্তরাষ্ট্রের মতো দেশে বিনিয়োগ করতে পারছে না।’

বিরল খনিজ উপাদান পরিশোধন খাতে বর্তমানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। বর্তমানে বিশ্বের ৯০ শতাংশ পরিশোধিত বিরল খনিজ পদার্থ আসে চীন থেকে। এ ছাড়া খনিজ সম্পদের নিরাপত্তাকে বর্তমানে জাতীয় নীতির পর্যায়ে উন্নীত করেছে বেইজিং। এমন একটি সময়ে চীন এ নীতি প্রণয়ন করেছে, যখন বিশ্বজুড়ে লিথিয়াম, কোবাল্ট, নিকেলসহ বিভিন্ন খনিজের দাম বাড়ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য চীনের এই কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সম্প্রতি নিষেধাজ্ঞা জারির মাধ্যমে চীনের খনি ক্রয়ের পথে বাধা তৈরি করছেন তিনি। এ ছাড়া গত মাসে রুয়ান্ডা ও ডিআর কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনবিষয়ক অংশীদারত্ব চুক্তিও করেছে ট্রাম্প প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X