মীর ফরহাদ হোসেন সুমন, লক্ষ্মীপুর
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ
রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র

পরীক্ষা হয় না ল্যাবরেটরি কক্ষে, থাকেন ভাড়াটিয়া

লক্ষ্মীপুরের রামগতি মৎস অবতরণ কেন্দ্র কার্যালয়ের ল্যাবরেটরি কক্ষে ভাড়াটিয়াদের বসবাস। ছবি: কালবেলা
লক্ষ্মীপুরের রামগতি মৎস অবতরণ কেন্দ্র কার্যালয়ের ল্যাবরেটরি কক্ষে ভাড়াটিয়াদের বসবাস। ছবি: কালবেলা

লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রের অফিস ভবনের ল্যাবরেটরি কক্ষ ভাড়া দিয়েছেন ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। আড়তদারদের থাকার জন্য অফিসের একাংশ ভাড়া দিয়ে নিজের পকেট ভারী করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অথচ মৎস্য অবতরণ কেন্দ্রে আড়তদারদের জন্য সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত পৃথক ভবন রয়েছে।

এদিকে গতকাল রোববার লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ রামগতির ইউএনও এস এম শান্তনু চৌধুরীকে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।

ল্যাবরেটরি কক্ষটিতে অবতরণ কেন্দ্রে আসা প্যাকিং উপযোগী বিভিন্ন প্রজাতির মাছের মান পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা। এ জন্য সরকারিভাবে সরবরাহ করা মূল্যবান বিভিন্ন যন্ত্রপাতি ল্যাবরেটরি কক্ষ থেকে সরিয়ে ছাদের একটি চিলেকোঠা কক্ষে অযত্নে ফেলে রাখা হয়েছে।

এ ছাড়া মৎস্য অবতরণ কেন্দ্রের শেডে দুটি চায়ের দোকান ভাড়াও দিয়েছেন তিনি। আর আড়ত ভবনের ভেতরে স্থানীয় বাজারের দুটি হোটেলের দুটি কিচেন ভাড়া দিয়েছেন।

শনিবার সরেজমিন দেখা যায়, রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের সীমানার ভেতরে দ্বিতল অফিস ভবনের নিচতলায় তিনটি কক্ষ। এর মধ্যে একটি ব্যবস্থাপকের অফিস কক্ষ, একটি অফিস নথি সংরক্ষণের জন্য আলমারি রাখার কক্ষ। আরেকটি অফিসের অন্য কর্মচারীদের কক্ষ। দোতলায় দুটি কক্ষ। এর একটি সেমিনার কক্ষ ও অন্যটি ল্যাবরেটরি কক্ষ। দেখা যায় সেমিনার কক্ষে এককোনায় একটি টেবিল পড়ে আছে। কোনো চেয়ার নেই। আর ল্যাবরেটরি কক্ষে চৌকি বিছিয়ে দুজন লোক থাকছেন। তাদের একজনের নাম তপন ও আরেকজনের নাম শাহজাহান। তারা আড়ত ব্যবসায়ী ইয়াদ বিশ্বাস জাপানের কর্মচারী। যশোর এলাকার মহাজন জাপানের এখানকার ব্যবসা পরিচালনা করেন তারা।

আড়তদাররা অভিযোগ করে জানান, অবতরণ কেন্দ্রে আড়তদারদের জন্য নির্ধারিত ভবনের সবগুলো কক্ষ আড়তদারদের জন্য বরাদ্দ না দিয়ে অনিয়ম করে বাইরের হোটেলের কাছে দু-তিনটি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবস্থাপক নিজে নিয়মিত অফিসে না থেকে সেখানে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে অবস্থান করেন দিনের বেশিরভাগ সময়। এমনকি আড়তদার ও মৎস্য ব্যাবসায়ীদের জন্য বরাদ্দ সরকারি বিভিন্ন সুবিধা গোপন করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব বিষয়ে জানতে চাইলে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আলমগীর হোসেন অফিসের ল্যাবরেটরি কক্ষ ভাড়া দেওয়ার কথা স্বীকার করে বলেন, মৎস্য অবতরণ কেন্দ্রের সব কিছুই আড়তদারদের সুবিধার জন্য। এখানে আড়তদারদের নির্ধারিত ভবনে সবার স্থান সংকুলান হয়নি। তাই অফিসের ল্যাবরেটরি কক্ষ ভাড়া দিয়েছি। আর সম্মেলন কক্ষটি সবার

নামাজ আদায়ের জন্য ছেড়ে দিয়ছি। এগুলো অনিয়ম নয় দাবি করে তিনি আরও বলেন, প্রয়োজনে অফিস কক্ষ ভাড়া দেওয়ার নিয়ম আছে। এর থেকে প্রাপ্ত ভাড়া সরকারের কোষাগারেই জমা হয়। এজন্য রসিদের মাধ্যমে টাকা আদায় করা হয়। তবে এ-সংক্রান্ত কোনো রসিদ বা অফিস রেজুলেশন দেখাতে পারেননি ব্যবস্থাপক আলমগীর হোসেন।

এ বিষয়ে বিএফডিসি চেয়ারম্যান (অ.দা) ফজলুল হক বলেন, মৎস্য অবতরণ কেন্দ্রের অফিস কক্ষ ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১০

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১১

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১২

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৩

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৭

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৮

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

২০
X