সুশোভন অর্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভুয়া নথিতে জামিন ভুয়া চিকিৎসকের!

প্রতারক চক্র শনাক্ত
ভুয়া নথিতে জামিন ভুয়া চিকিৎসকের!

চিকিৎসক না হয়েও নামের শেষে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রংপুর নগরীতে রোগী দেখে আসছিলেন মোতালেব হোসেন রিপন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের পর কারাগারে পাঠায়। সেই মামলায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী মিজানুর রহমানের সহায়তায় ভুয়া এজাহার এবং নথি তৈরি করে উচ্চ আদালত থেকে জামিন নেয় রিপন। তবে ওই আইনজীবীর প্রতারণার বিষয়টি ধরা পড়ে নথিপত্র রংপুরের নিম্ন আদালতে যাওয়ার পর। পরে বিষয়টি উচ্চ আদালতে জানানো হলে আসামির জামিন বাতিল এবং ভুয়া কাগজ জমা দেওয়ায় ওই আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন উচ্চ আদালত। এরপর সেই মামলার তদন্তে এজাহার জালসহ অভিনব এই প্রতারণা ও প্রতারক চক্রকে শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশের এই তদন্ত সংস্থা বলছে, প্রতারক চক্রের এই জালিয়াতি শুরু হয় ২০২০ সাল থেকে। দেশে যখন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলেন তখন রংপুর মহানগর এলাকায় প্রতারণার আখড়া খুলে বসে একটি চক্র। হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে অনিবন্ধিত একটি ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার খুলে নিজেকে এমবিবিএস পাস ও এফসিপিএস ডিগ্রিধারী দাবি করে রিপন চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে রিপন এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামালসহ ৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিন আবেদন করলে রংপুর জজ আদালত রিপন এবং মোস্তফা কামাল ছাড়া বাকিদের জামিন মঞ্জুর করেন। এরপরই ঢাকার উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার জন্য শুরু হয় রিপন আর আইনজীবী মিজানুরের জালিয়াতি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রংপুর কারাগারে থাকাকালে ভুয়া চিকিৎসক রিপন তার সহযোগী মোস্তফা কামালকে জানায়, নিম্ন আদালত থেকে তাদের জামিন সম্ভব হবে না। এজন্য ঢাকার উচ্চ আদালত থেকে জামিন করাতে হবে। রিপনের পরিচিত একজন আইনজীবী আছেন, তাকে ৫ লাখ টাকা দিলে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া সম্ভব। এই কথায় মোস্তফা কামাল রাজি হলে দুজন মিলে রিপনের ভাইয়ের মাধ্যমে আইনজীবী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন এবং ৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম দেন। এর ১৫-২০ দিন পর রিপনের জামিন হলেও মোস্তফা কামালের জামিন হয়নি। অবশ্য রিপনের জামিনের কাগজ উচ্চ আদালত থেকে রংপুরের নিম্ন আদালতে গেলে ধরা পরে আইনজীবীর জালিয়াতি। প্রতারক আইনজীবী মিজানুর রহমান জামিন আবেদনের জন্য যে আবেদন করেন, সেখানে তিনি মামলার জাল এজাহার দাখিল করেন। রংপুর থানার মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোস্তফা কামালকে এক নম্বর আসামি বানিয়ে এবং এজাহারের এক নম্বর আসামি রিপনকে ২ নম্বর আসামি দেখিয়ে মামলার এজাহার, জব্দ তালিকা, আদালতে আসামি ফরোয়ার্ডিংয়ের কপি সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে জামিনের জন্য হাইকোর্টে নথি উপস্থাপন করে। এ ছাড়াও আসামির তদবিরকারক হিসেবে এমন একজনের স্বাক্ষর নেয়, যার সঙ্গে আসামির পরিচয় বা কোনা সম্পর্কই নেই। পাশাপাশি ওই আইনজীবী আদালতকে জানান যে, আসামি মোস্তফা কামাল ওই মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও আসামি রিপনের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব ভুয়া তথ্য উপস্থাপন করে রিপনের জামিন মঞ্জুর করান তিনি। পরে নিম্ন আদালতে বিষয়টি ধরা পড়লে উচ্চ আদালতকে অবহিত করা হয় এবং জামিন বাতিল করা হয়। এরপর উচ্চ আদালত ওই আইনজীবীকে এক নম্বর আসামি করে ভুয়া তদবিরকারক মঞ্জুরুল হক এবং ভুয়া চিকিৎসক রিপনের বিরুদ্ধে ২০২১ সালে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন। ওই মামলাটি পুলিশ এবং সিআইডির তদন্তের পর পিবিআইকে দায়িত্ব দেন আদালত। এরপর পিবিআইর তদন্তে বের হয়ে আসে আইনজীবী এবং ভুয়া চিকিৎসকের প্রতারণার কাহিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা মেট্রো, দক্ষিণ) আবির হোসেন কালবেলাকে বলেন, জামিন নেওয়ার জন্য শুধু ভুয়া মামলার এজাহার কিংবা নথি নয়, সাইদুর রহমান নামে এক কাল্পনিক চরিত্রও তৈরি করা হয়েছিল। আইনজীবী নিজেই ভুয়া নথি বানিয়ে আদালতকে বলেছিলেন যে, এসব নথি তিনি কুরিয়ারের মাধ্যমে সাইদুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে পেয়েছেন; কিন্তু তদন্তকালে এই নামে কারও অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত নিজেকে রক্ষা করতেই তিনি এই প্রতারণার গল্প সাজিয়েছেন। তিনি আরও অনেক আসামিকে এভাবে জাল কাগজের মাধ্যমে জামিনের ব্যবস্থা করেছেন বলে তদন্তে জানা গেছে।

এই পিবিআই কর্মকর্তা বলেন, এক মামলা থেকে রক্ষা পেতে ভুয়া কাগজ ব্যবহার করায় আরেক মামলার আসামি হয়েছেন এই ব্যক্তিরা। দীর্ঘ তদন্তের পর মামলার চার্জশিট তৈরি করে আদালতে পাঠানো হয়েছে। আদালত আইন অনুযায়ী বাকি সিদ্ধান্ত গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X