কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

গ্রেটার ইসরায়েল ধারণার জন্ম হলো যেভাবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাইবেলে বর্ণিত ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল। তাই জন্মলগ্ন থেকেই এই ধারণার ওপর ভিত্তি করে, ইসরায়েল নিজ রাষ্ট্রের সীমানা বাড়িয়েছে। দেশটির ডানপন্থি রাজনীতিকরা এই ধারণার কট্টর সমর্থক। তবে সম্প্রতি সেই ভাবনায়, ঘি ঢেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, গ্রেটার ইসরায়েল ভিশনের সঙ্গে তিনিও সহমত। নেতানিয়াহুর এমন মন্তব্যে চটেছে আরব দেশগুলো। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা পেলে অস্তিত্বই থাকবে না কয়েকটি আরব দেশের। কিন্তু কীভাবে এলো এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ধারণা। আর কেনইবা ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় মরিয়া।

গ্রেটার ইসরায়েল ধারণা বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে। চরম-জাতীয়তাবাদের সমর্থক ইসরায়েলিরা দশকের পর দশক এই ধারণাকে লালন করে আসছে। প্রায় ক্ষেত্রেই এই শব্দ যুগল সীমানা বাড়ানো হিসেবে দেখানো হয়ে থাকে। সেক্ষেত্রে ফিলিস্তিন, লেবানন ও জর্ডানের পুরোটা এবং সিরিয়া, ইরাক, মিসর ও সৌদি আরবের অংশ বিশেষকে গ্রেটার ইসরায়েলের অন্তর্ভুক্ত মনে করা হয়।

অবশ্য ১৯৬৭ সালে ইসরায়েলের দখল করে নেওয়া অঞ্চলকে এই গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবেও বোঝায়। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি অঞ্চল, সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই উপদ্বীপ। নেতানিয়াহুর মন্তব্য সাম্প্রতিক হলেও গ্রেটার ইসরায়েলের ধারণা নতুন নয়। আবার এ নিয়ে স্পষ্ট কোনো কিছু বলাও নেই। গ্রেটার ইসরায়েলের এই ধারণার আধুনিক রূপকার থিওডর হার্জেল। তিনি রাজনৈতিক জায়নবাদের জনক।

নিজের ডায়েরিতে হার্জেল লিখেছিলেন, ইহুদি রাষ্ট্র মিসর থেকে ধরে ইউফ্রেতিস নদী পর্যন্ত হওয়া উচিত। এই বাক্যাংশ তিনি বুক অব জেনেসিস থেকে নিয়েছেন। সেখানে বলা হয়েছে, ইব্রাহিম আ. ও তার বংশধরদের মিসর থেকে ইউফ্রেতিস পর্যন্ত জমির ওপর মালিকানা দিয়েছেন স্রষ্টা। আবার কেউ কেউ এই ধারণা বিকল্প আরেকটি ভার্সনও উপস্থাপন করছেন।

তাদের বিশ্বাস, বুক অব ডিউটারোনমিতে স্রষ্টা মুসা আ.-কে নির্দেশ দেন, ইসরায়েলিদের নিয়ে ফিলিস্তিন, লেবাননের পুরোটা এবং মিশর, জর্ডান ও সিরিয়ার অংশ বিশেষের নিয়ন্ত্রণ নিতে। এই অংশের বিশ্বাস, গ্রেটার ইসরায়েল বলতে এই ভূমির কথা বলা হয়েছে। কেউ কেউ আবার বুক অব স্যামুয়েলের বরাতে ফিলিস্তিন, লেবাননের পুরোটা এবং জর্ডান ও সিরিয়ার অংশ বিশেষকে গ্রেটার ইসরায়েল হিসেবে মনে করে।

অনেক ইসরায়েলির বিশ্বাস, গ্রেটার ইসরায়েল কেবল রাজনৈতিক অভিলাষ নয়; বরং ঐশ্বরিক ম্যান্ডেট, যা বাস্তবায়ন করতে হবে। কারণ এসব ভূমির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে তারা বৈধ মনে করে। যদিও ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখন দেশটির সীমানা নির্ধারণই করা হয়নি। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল।

সামরিক শক্তি প্রয়োগ করে এটাই ছিল ইসরায়েলের সীমানা বাড়ানোর প্রথম বড় ধরনের প্রচেষ্টা। অবশ্য পরে এক শান্তি চুক্তির মাধ্যমে সিনাই মিশরকে ফিরিয়ে দেওয়া হয়। আর গোলান মালভূমি নিজেদের সঙ্গেই যুক্ত করে ইসরায়েল। এরপরই গ্রেটার ইসরায়েলের পালে নতুন করে হাওয়া লাগে। এমনকি ১৯৭০-র দশকের শেষদিকে দ্য মুভমেন্ট ফর গ্রেটার ইসরায়েল নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। তারা অধিকৃত অঞ্চল নিজেদের কাছে রেখে সেখানে ইহুদি নাগরিকদের জন্য বসতি স্থাপনের দাবিও জানায়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X