আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

আখাউড়া উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমার কাছে স্মারকলিপি দেন সাংবাদিক সমাজ। ছবি : কালবেলা 
আখাউড়া উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমার কাছে স্মারকলিপি দেন সাংবাদিক সমাজ। ছবি : কালবেলা 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) এবং আখাউড়া থানার ওসির প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

এর আগে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যুগান্তর এবং আরটিভির অনলাইনে সংবাদ প্রকাশ হলে ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি এবং আরটিভির মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

ইউএনও অতীশ দর্শী চাকমা কালবেলাকে বলেন, সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা বরাবর লিখিত দুটি স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে ওপরে পৌঁছে দেব। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X