চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ
ডা. তাহের

রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীলনকশা

রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীলনকশা

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল শুক্রবার সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি; দুটির মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশে ডা. তাহের বলেন, মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে হাজারো মানুষ শহীদ হয়েছেন। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সঙ্গে বেইমানি হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মূল্যায়ন হবে।

গতকাল বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. তাহের।

আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জামায়াতের আমির মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমির আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X