স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

ফাইনালে হারের পর সুয়ারেজের বিতর্কিত কাণ্ড!

লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির ৩-০ গোলের হার মেনে নিতে পারেননি লুইস সুয়ারেজ। আর সেই ক্ষোভ থেকেই লিগস কাপ ফাইনালের পর দেখা গেল এক বিতর্কিত দৃশ্য—মায়ামি তারকা প্রকাশ্যে থুতু ছুঁড়লেন সিয়াটলের এক সহকারী কোচের মুখে!

লুমেন ফিল্ডে সাউন্ডার্সের দাপুটে জয়ের পর ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় হাতাহাতিতে। ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচিতে বিশৃঙ্খল হয়ে ওঠে মাঠ। এর মধ্যেই সবচেয়ে কদর্য দৃশ্যের জন্ম দেন সুয়ারেজ—সিয়াটলের সহকারী কোচকে শুধু গালিগালাজই নয়, ক্ষোভের মাথায় তার মুখে থুতু নিক্ষেপ করেন।

সুয়ারেজের পাশাপাশি মায়ামির আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন সংঘর্ষে। বলতাসার রদ্রিগেজ এক সিয়াটল খেলোয়াড়কে আঘাত করেন, আর তুমুল ধস্তাধস্তির মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন টমাস আভিলেস। পরে মার্সেলো ওয়েইগান্দ, রদ্রিগো দে পল ও গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই বিশৃঙ্খলার কারণে সিয়াটলের শিরোপা উদযাপনও কয়েক মিনিট পিছিয়ে যায়।

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর দল মাঠে যেমন অসহায় ছিল, ম্যাচ শেষে তেমনি ছড়িয়েছে লজ্জাজনক অরাজকতা। লিওনেল মেসি অবশ্য এই বিশৃঙ্খলা থেকে দূরে ছিলেন, তবে তারও হাত ফসকেছে শিরোপা জেতার সুযোগ। ফলে লিগস কাপ শেষ হলো মায়ামির জন্য হতাশা আর কেলেঙ্কারির ছাপ রেখে।

সুয়ারেজের এই নিন্দনীয় আচরণ ঘিরে এখনই শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রতিপক্ষকে থুতু নিক্ষেপের মতো কদর্য আচরণে শাস্তি আসা অবশ্যম্ভাবী। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সামনের ম্যাচগুলোতে নিষেধাজ্ঞাও ঝুলছে এই উরুগুইয়ান তারকার মাথার ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X