জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন জবি শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল

জবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল। ছবি : কালবেলা
জবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল। ছবি : কালবেলা

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বায়তুস শরফ স্বর্ণপদক’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল।

রোববার (৩১ আগস্ট) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শাব্বির আহমদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকীও নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একই পদকে ভূষিত হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। এদিন বিকাল তিনটা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার ৪৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ২ সেপ্টেম্বর বাদ মাগরিব তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের পরিবেশনায় পাখপাখালির আসর ও ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব শানে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর জুমাবার বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা। প্রতিদিন সকাল ১০টা থেকে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বায়তুশ শরফের ভক্ত-মুরিদানসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X