কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা গণহত্যা তদন্তে সহযোগিতা না পেলে বিকল্প পন্থা: আইসিসি

আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। ছবি : সংগৃহীত
আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর ভিত্তিতে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিক সংস্থাটি। চার দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান।

মিয়ানমারে প্রবেশাধিকার না থাকায় তথ্য-প্রমাণ সংগ্রহে বিলম্ব হচ্ছে জানিয়ে করিম খান বলেন, রোহিঙ্গা গণহত্যা মামলার তদন্তে মিয়ানমারের সহযোগিতা না পেলে বিকল্প উপায় খুঁজবে আইসিসি। তা হতে পারে এ অঞ্চলের দেশগুলোর সহযোগিতা। রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছেন তারা।

তিনি আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে কী ঘটেছিল, যা তাদের বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে, সে সম্পর্কে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে তদন্তকারীরা। সেজন্যই তিনি মিয়ানমারে নির্যাতনের ঘটনায় শিকার, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন দেখেছেন। গত মার্চ থেকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের কষ্ট ও দুর্দশা বেড়েছে। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া প্রয়োজন।

কবে নাগাদ রোহিঙ্গা নির্যাতনের বিচার সম্পন্ন হবে এ প্রসঙ্গে করিম খান বলেন, আমরা রোহিঙ্গা নির্যাতনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এ বিচারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে পরবর্তী সফরে তথ্য-প্রমাণ সংগ্রহে অগ্রগতি হবে বলে আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আইসিসির কৌঁসুলি এসা ফাল ও আইসিসির প্রধান কৌঁসুলির আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা সান্তাল ডেনিয়েলস ছিলেন। সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন প্রধান কৌঁসুলি। আজ শনিবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X