কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

যুদ্ধ নয়, শান্তি

যুদ্ধ নয়, শান্তি
ফাইল ছবি

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বাড়ছে প্রতিদিন। চলমান সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। শুধু মধ্যপ্রাচ্য নয়, উত্তেজনার পারদ পৌঁছে যাচ্ছে পৃথিবীর অন্যত্র। এরই মধ্যে উত্তেজনা যেভাবে বেড়ে চলেছে, তাতে বড় রকমের যুদ্ধের শঙ্কার কথা উচ্চারিত হচ্ছে বিশ্ব অঙ্গনে। উদ্ভূত পরিস্থিতি কোনো শান্তিপ্রিয় মানুষের জন্যই কাম্য নয়।

ইরান-ইসরায়েল ইস্যুতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার নড়েচড়ে বসেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল তার একান্ত মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে কি না, তা নিয়ে। যদিও ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করা নিয়ে বৈঠকে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে পুরোপুরি মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি বলে জানা গেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের বরাতে।

আমরা জানি, কয়েক দিন ধরেই ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছেন। এরই মধ্যে দেশটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে বিবেচনা শুরু করেন তিনি। এ ধারাবাহিকতায় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা হয়। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এরই মধ্যে ইসরায়েল ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়। এদিকে গত কয়েক দিনে অন্তত ৩০টি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান, যেগুলো আকাশে যুদ্ধবিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে; সেগুলো ইউরোপে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ইসরায়েলের সহযোগিতায় পাঠানো হয়েছে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবিসহ প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও একাধিক পোস্টে জানিয়ে দেন, ‘জায়োনিস্টদের সঙ্গে কোনো আপস নয়। ইরান কখনোই সমঝোতা করবে না।’

যুদ্ধে দুই দেশেরই ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা ইসরায়েলিদের অল্প হলেও বিপরীতে ইরানের এ সংখ্যা মোটেই কম নয়। দেশটির সেনাপ্রধান, আইআরজিসির প্রধান, কয়েকজন পরমাণুবিজ্ঞানীসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে পাল্টা হামলায় হিমশিম খাচ্ছে দেশটি। আঘাতে বিধ্বস্ত হয়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা কেন্দ্র। হামলার শিকার হয়েছে মধ্য ইসরায়েলের রেহোভোতে ওয়েইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট। এ হামলার পর আবারও মঙ্গলবার তেহরানে নজিরবিহীন আক্রমণ করে তেল আবিব। এ ছাড়া সর্বশেষ দুই দেশের শীর্ষস্থানীয়দের পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে তুলছে। তবে ক্ষীণতর হলেও আশার কথা হচ্ছে, বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়া এ সংঘাত মীমাংসার জন্য মধ্যস্থতার প্রস্তাব করেছে।

আমরা মনে করি, যুদ্ধ বা সংঘাত কোনোভাবেই সমাধান হতে পারে না। যুদ্ধ মানে ধ্বংস। প্রাণহানি। স্বজন হারানোর আর্তনাদ। বিশেষ করে সাধারণ বেসামরিক মানুষ এতে ক্ষতির শিকার হয়। এ ছাড়া যুদ্ধের অর্থ হচ্ছে বিশ্বব্যাপী বহুমুখী অর্থনৈতিক সংকটের সৃষ্টি, যার প্রভাব পড়তে শুরু করেছে এ সংঘাতের মধ্য দিয়ে। আমাদের প্রত্যাশা, যে ভয়াবহ যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে দ্রুত সুরাহা হবে। কেননা দু-দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা পৃথিবীর মানুষকে আজও ভীতসন্ত্রস্ত করে। যে যুদ্ধ পুরো মানবজাতির জন্যই হুমকি ও অশান্তির কারণ, তা যেভাবেই হোক বন্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X