কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর...

ইয়াইর গোলান। ছবি : সংগৃহীত
ইয়াইর গোলান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলানের ছবি হামাস যোদ্ধার আদলে বিকৃত করে প্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে অর রাইচার্টের ডিজাইনানের বিরুদ্ধে ৩০০০০০ শেকেল মানহানির মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগে বলেছেন, ওই ডিজাইনার তাকে হামাস সন্ত্রাসী হিসেবে চিত্রিত করে ছবি প্রকাশ করেছেন।

তেল আবিব ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা মামলায় গোলানকে কেফিয়া পরা, হামাস সন্ত্রাসী এবং সংগঠনকে সহায়তাকারী কেউ হিসেবে উপস্থাপন করা গ্রাফিক ডিজাইনের একটি সিরিজ জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে গোলান এক বিবৃতিতে বলেছেন, আমরা বিষ মেশিনটি ভেঙে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ এবং পূর্ণ শক্তির সঙ্গে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা জনসাধারণের আলোচনায় বিষপ্রয়োগ করে তাদের জানা উচিত যে তাদের জবাবদিহি করতে হবে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসে রাইচার্টের অতীত কাজের কথাও তুলে ধরেছে। অভিযোগ করেছে, ভিডিও তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে কয়েক হাজার শেকেল দেওয়া হয়েছিল।

এর আগেও গোলান ডানপন্থিদের বিরুদ্ধে পদ্ধতিগত নিন্দা প্রচারণার অভিযোগ এনেছিলেন। জানুয়ারিতে তিনি লিকুদ এমকে ট্যালি গটলিভ এবং ওটজমা ইয়েহুদিতের আলমোগ কোহেনের বিরুদ্ধে ইন্টারনেট এবং নেসেট প্লেনাম রোস্ট্রাম থেকে ষড়যন্ত্র এবং মিথ্যাচার ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, গটলিভকে একজন আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ এবং জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে একটি সতর্কীকরণ চিঠি পাঠিয়েছেন। তবে বিষয়টি এখনো সুরাহা হয়নি।

গটলিভ এবং কোহেন উভয়ই গোলান সম্পর্কে ভিত্তিহীন ইন্টারনেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে চলেছেন। তারা দাবি করেছেন, গোলান ৭ অক্টোবর হামাসের আক্রমণের পরে ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। আইডিএফ নর্দার্ন ফ্রন্ট এবং হোম ফ্রন্টের প্রাক্তন কমান্ডার ছিলেন গোলান। তিনি গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X