স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

২২৯ বল বাকি থাকতে ছেলেদের কাছে জ্যোতিদের হার

অনূর্ধ্ব-১৫ দল। ‍ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৫ দল। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে নারী দলের ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে তিন দলের সিরিজের আয়োজন করে বিসিবি। রোববার ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ২২৯ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পেয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।

৫০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন ওপেনার ইরফান এবং ওম। ব্যক্তিগত ১৬ রানে ওম ফেরার পর শূন্য রানে সাজঘরে ফেরেন ফাহিম। তবে আলিফকে সঙ্গে নিয়ে বাকি পথ হেসেখেলে পাড়ি দেন ইরফান। আলিফ ২ ও ইরফান ২৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় নারী লাল দল। তবে সুলতানার ইনিংস সর্বোচ্চ ১৮ রানে ভর করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তারা। সুলতানা বিদায় নিতেই বিপত্তিটা বাধে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলের ইনিংস। কেউই পারেননি সামান্যটুকু প্রতিরোধ গড়ে তুলতে। একরকম ধরাশায়ী হয়ে ৪৯ রান তুলতেই শেষ হয় দলটির ইনিংস।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নারী লাল দলের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন অমিত ও মাহিন। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অনূর্ধ্ব-১৫ দল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X