কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

গাজীপুরে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলছে পুলিশ। ছবি : সংগৃহীত
গাজীপুরে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলছে পুলিশ। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের সময় আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আর এতে ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৮) আহত হন। তিনি বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং দীর্ঘদিন ধরে হাজি মার্কেটে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার থেকে দুজন মুখোশধারী লোক বের হয়ে তার গতিরোধ করে। তারা চাপাতি দিয়ে আঘাত করে তাকে আহত করে এবং তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল নগদ আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন মোবাইলসহ একটি স্মার্টফোন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। সুযোগ বুঝে দুর্বৃত্তরা দ্রুত প্রাইভেটকারে করে পালিয়ে যায়।

এ ঘটনায় আহত আমিনুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপরই খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিকাশ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X