কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৫১ বছর পর জানা গেল ছেলের হত্যাকারী বাবা, স্ত্রীও নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমুদ্রে ডুবে মারা গেছে পাঁচ বছরের এক শিশু। ৫১ বছর এমনটিই জানত সবাই। কিন্তু ১৯৭৪ সালের সেই ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যা। আর সেটি ঘটিয়েছেন তারই বাবা।

অবশেষে ছেলেকে হত্যার কথা স্বীকার করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি স্ত্রীকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলে পাঁচ বছরের ছেলেকে হত্যার অভিযোগে ৮৮ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ আগস্ট) হত্যার কথা স্বীকার করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। সন্দেহভাজন ব্যক্তিকে এর আগে তার স্ত্রীকে হত্যার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৭৪ সালে ইলাতে তার ছেলেকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। পাঁচ বছরের ছেলের মৃত্যুকে প্রাথমিকভাবে একটি মারাত্মক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল।

তিনি মারাত্মক অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। তার বিবেকের তাড়নায় ইলাত থানায় স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে।

কান পাবলিক ব্রডকাস্টারে অ্যাশার গোল্ডস্টেইন নামে পরিচিত সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, শিশুটি সেরিব্রাল পালসিতে ভুগছিল এবং করুণার অনুভূতি থেকে তিনি তাকে হত্যা করেছিলেন।

গোল্ডস্টেইন তার ছেলেকে ডুবিয়ে মারার অভিযোগের দুই বছর পর তার স্ত্রীকেও হত্যা করেন। লোহার দণ্ড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার দায় তিনি স্বীকার করে নেন।

পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। রোববার (২৪ আগস্ট) তাকে ইলাত ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার আটকের মেয়াদ বাড়ানোর কথা রয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X