বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ভুয়া ভিসার সিন্ডিকেট

ভুয়া ভিসার সিন্ডিকেট

মধ্য আমেরিকার ছোট্ট দেশ বেলিজের অনারারি কনস্যুলার পরিচয়ের আড়ালে মশিউর রহমানের নামে এক বাংলাদেশির ইউরোপ-আমেরিকার ভিসা করে দেওয়ার কথা বলে ভুয়া ভিসার এক ভয়ংকর প্রতারণার সিন্ডিকেট গড়ে তোলার যে খবর রোববার কালবেলায় প্রকাশিত হয়েছে, তা এক কথায় অভাবনীয়।

‘ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট’ শীর্ষক শিরোনামে প্রকাশিত খবরে বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, রাজধানীর পুরানা পল্টনের একটি বাড়ি, আড়ম্বরপূর্ণ অফিস, নামি ব্র্যান্ডের গাড়ি আর ভিআইপির মুখোশে সাজানো একজন কূটনীতিক। প্রথম দেখায় যে কারও মনে হবে প্রভাবশালী এক কূটনীতিক। তবে এ পরিচয়ের আড়ালে সেই ব্যক্তি গড়ে তুলেছেন সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া প্রতারণার এক ভয়ংকর চক্র। গত কয়েক বছরে হাজার হাজার মানুষ তার ফাঁদে পড়ে হয়েছেন নিঃস্ব; তাদের পাসপোর্ট, সঞ্চয় আর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। নকল সিলমোহর, ইউরোপ-আমেরিকার জাল ভিসা, চার্টার্ড বিমান বুকিং টিকিট, ভিআইপিদের সঙ্গে তোলা সাজানো ছবি; এমনকি প্রশাসনিক হোমরাচোমরাদের নাম ব্যবহার করে প্রতারণার ভিন্ন এক জাল বিছিয়েছিলেন সারা দেশে। আর এ ফাঁদ এতই নিখুঁত ছিল যে, বহু মানুষ ইউরোপ-আমেরিকার উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে তার হাতে তুলে দিয়েছেন সম্পদ, পরিবারের সঞ্চয়; এমনকি ঘরবাড়ি বিক্রির টাকা। বিনিময়ে পেয়েছেন ভুয়া ভিসা ও চার্টার্ড বিমানের ভুয়া বুকিং টিকিট। মধ্য আমেরিকার ছোট্ট দেশ বেলিজ মূলত কৃষি, পর্যটন ও সেবা খাতের ওপর নির্ভরশীল। চার লাখ জনসংখ্যার এ দেশটির রুগ্‌ণ অর্থনৈতিক অবস্থার দরুন সেখানকার মানুষই উন্নত জীবনের আশায় দেশ ছাড়েন। সেই দেশের হয়ে বাংলাদেশে অনারারি কনস্যুলার হন বাংলাদেশের এই অপরিচিত ব্যবসায়ী। আর অনারারি কনস্যুলারের পরিচয়ের আড়ালে মশিউর বিস্তার ঘটান ভয়ংকর প্রতারণার জাল। এই চক্রে তার স্ত্রী, ট্র্যাভেল এজেন্সিসহ জড়িত থাকার অভিযোগ উঠেছে খোদ সরকারি প্রতিষ্ঠান বিএমএটির কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টিও। সরকারি এই সংস্থার কর্মকর্তারাই দিতেন বহির্গমনের ছাড়পত্র। অনুসন্ধানে বলছে, প্রতারক চক্রটির এই মূলহোতার হাতে রয়েছে হাজার হাজার মানুষের পাসপোর্ট ও নকল ভিসা। চক্রটির প্রতারণার নকশা এত নিখুঁত যে, কেউ প্রথমে বিন্দুমাত্রও অনুভব করতে পারেন না, প্রতারণার জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছেন তিনি। সুসজ্জিত অফিস, দামি গাড়ি, প্রেস সেক্রেটারিসহ চাকচিক্যময় সব প্রচারণাই ব্যবহৃত হয়েছে আস্থা অর্জনের জন্য। চক্রটির ফাঁদে পা দিয়ে ভুক্তভোগীদের জীবন এখন দুর্বিষহ। অনেকে পাওনাদারদের চাপে বাড়িছাড়া হয়েছেন। কেউবা আবার শেষ সঞ্চয় বিক্রি করে হয়েছেন এলাকাছাড়া। সব হারিয়ে উদ্‌ভ্রান্তের মতো ছুটছেন ওই কূটনীতিকের পেছনে; কিন্তু তিনি এখন পলাতক।

জানা যায়, ২০২১ সালের ৪ মার্চ বাংলাদেশে বেলিজের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় এই মশিউরকে। তার দায়িত্ব ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য, কনস্যুলার সেবা এবং বেলিজ ও বাংলাদেশ মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া। প্রশ্ন হচ্ছে, এ ব্যক্তিই প্রতারণার এমন ভয়ংকর চক্র গড়ে তুললেন কীভাবে—তা অনুসন্ধানের বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা জরুরি। এ ব্যক্তির নিয়োগের ক্ষেত্রে সরকারের কোন কোন সংস্থার এবং কোন কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল, সেটাও তদন্ত করে বের করতে হবে। আমরা মনে করি, এ ভয়াবহ অপরাধ শুধু প্রতারিত মানুষের সঙ্গেই হয়নি; এর সঙ্গে জড়িত দেশের ভাবমূর্তির বিষয়ও। আমাদের প্রত্যাশা, এ চক্রে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি প্রতারণার শিকার যারা, তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সে উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X