কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও টিএমজিবির মধ্যে সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদ বিনিময় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক সই হয়। আপন মিডিয়া ক্লাবের পক্ষে অলিভিয়া ছু ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন-টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন চুক্তিতে সই করেন।

এ সময় সিএমজির বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউয়ে আনন্দী অনলাইনে যোগ দিয়ে বলেন, তথ্য আদান প্রদান এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, বর্তমানে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল সাংবাদিকতার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় যোগ হয়েছে, যে বিষয়ে চীনের কাছ থেকে বাংলাদেশ সহযোগিতা নিতে পারে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা আরও সহজতর হবে বলেও মন্তব্য করেন অতিথিরা।

এছাড়া দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রমের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টিএমজিবির সহসভাপতি কুমার বিশ্বজিৎ রায়, জেনারেল সেক্রেটারি মুরসেলিন হক জুনায়েদ, অর্গানাইজিং সেক্রেটারি গোলাম দস্তগীর তৌহিদ।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না মিডিয়া ক্লাব। অন্যদিকে বাংলাদেশের কর্মরত তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টিএমজিবি ২০১৯ সাল থেকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X