সম্পাদকীয়
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

এই নৈরাজ্য বন্ধ করতে হবে

ভুল চিকিৎসায় মৃত্যু
এই নৈরাজ্য বন্ধ করতে হবে

ঢাকার সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রোববার দুপুর পৌনে ২টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার চটকদার বিজ্ঞাপন দেখে স্বাভাবিক প্রসবের স্বপ্ন নিয়ে ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে এসেছিলেন কুমিল্লার তিতাস উপজেলার ইয়াকুব আলী সুমন-আঁখি দম্পতি। প্রসব ব্যথা ওঠায় গত শুক্রবার (৯ জুন) মধ্যরাতে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় আঁখিকে। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে ছিলেন না। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন মাস ধরে ডা. সংযুক্তার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সন্তান প্রসব সম্ভব বলে তাকে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা। শুক্রবার রাতভর চলে স্বাভাবিক প্রসবের চেষ্টা। একপর্যায়ে ভোররাতে সিজার করতে গিয়ে অনভিজ্ঞ চিকিৎসক আঁখির মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। পরে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে ল্যাবএইডের সিসিইউতে ভর্তি করা হয়। এদিকে সুমন-আঁখি দম্পতির নবজাতক সেন্ট্রাল হাসপাতালে জন্মের আধঘণ্টার মধ্যে মারা যায়। এরপর ১০ থেকে ১৮ জুন পর্যন্ত আঁখির জ্ঞান ফিরে আসেনি। শেষ পর্যন্ত রোববার দুপুরে ল্যাবএইডে আঁখি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে স্বামী প্রসূতি স্ত্রীকে নিয়ে কুমিল্লা থেকে নিরাপদ প্রসবের জন্য ঢাকায় এসেছিলেন, তার ঘাড়ে এখন স্ত্রী ও নবজাতকের লাশ। আঁখির স্বামী ইয়াকুব আলী বলেছেন, তার স্ত্রীকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং স্বাভাবিক প্রসবের চেষ্টা শুরু করা হয়, তখনো তিনি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চান। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং চেষ্টা করছেন। পরে জানতে পারেন ডা. সংযুক্তা সাহা ছিলেন না এবং তারা রোগীর কোনোরকম চেকআপ ছাড়াই ডেলিভারির কাজ শুরু করে দেন।

ভুল চিকিৎসায় নবজাতক এবং মায়ের মৃত্যু সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। আর এ হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে দেশের একশ্রেণির চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলার একটি দুঃখজনক চিত্র আবারও দেশবাসীর কাছে উন্মোচিত হলো।

একজন রোগী চিকিৎসকের দ্বারস্থ হন তার রোগযন্ত্রণা থেকে মুক্তির আশায়। কিন্তু চিকিৎসা নিতে গিয়ে যদি রোগীর জীবনাশঙ্কাই প্রকট হয়ে ওঠে কিংবা মৃত্যুরও কারণ হয়, তাহলে শুধু চিকিৎসকের দক্ষতা কিংবা অবহেলা নিয়েই প্রশ্ন ওঠে না; একই সঙ্গে এ প্রশ্নও দাঁড় করায়—শুধু ভুল নয় বরং এমনটি কি অবহেলাজনিত কারণেই সৃষ্ট নয়?

বলার অপেক্ষা রাখে না, মানুষের মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসাসেবা প্রাপ্তির পথ দেশে যেমন ব্যয়বহুল, তেমনি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও।

আমরা মনে করি, স্বাস্থ্যসেবা খাতে দায়বদ্ধতা-জবাবদিহির অভাব ও শৃঙ্খলাভঙ্গের দৃষ্টান্তযোগ্য প্রতিকার তেমনভাবে দৃশ্যমান নয় বলেই মাহবুবা রহমান আঁখিদের তালিকা দীর্ঘ হচ্ছে। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে ব্যবসা কোনো সভ্যসমাজে কাম্য হতে পারে না। যে কোনো উপায়ে এ নৈরাজ্য বন্ধ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X