কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ
সংসদীয় কমিটির ক্ষোভ

বিএডিসির ৪৮৫ গুদামের ৩৩৫টিই বেহাত

বিএডিসির ৪৮৫ গুদামের ৩৩৫টিই বেহাত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৪৮৫টি গুদামের মধ্যে ৩৩৫টি গুদামই বেহাত অবস্থায় রয়েছে। সংকট মেটাতে এখন সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে সংস্থাটি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মাহবুবউল-আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান।

বৈঠকে বিএডিসির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে গুদাম বেহাত হওয়ার পাশাপাশি তীব্র জনবল সংকটের কথা বলা হয়। সংস্থাটির অনুমোদিত ৫৪০ জনবলের মধ্যে এখন কর্মরত ২৩৫ জন। আর শূন্যপদ ৩০৫টি।

জানা গেছে, বিএডিসির দখলে থাকা ১৫০টি গুদামের ধারণক্ষমতা ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুদাম সংকট মোকাবিলায় তারা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। বৈঠকে ৩৩৫টি গুদাম বেহাত হওয়ার ব্যাখ্যা চাইলে বিএডিসির পক্ষ থেকে বলা হয়, বেশকিছু গুদাম ব্যক্তি ও সরকারি সংস্থার দখলে আছে। কিছু আবার সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়েছে। এ সময় নিজেদের গুদাম ভাড়া দিয়ে কেন গুদাম ভাড়া করা হচ্ছে সেই প্রশ্নও তোলা হয়। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কমিটি কোনো সদুত্তর পায়নি বলে জানা গেছে। পরে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া গুদামগুলো দ্রুত দখলে নেওয়ার নির্দেশনা দেয় কমিটি।

এ বিষয়ে আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, তারা নিজেদের গুদাম ভাড়া দিয়ে উল্টো গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। ব্যাখ্যা চাইলে বলছে, আগে থেকেই এটি হয়ে আসছে। মন্ত্রণালয়ের তদারকির ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়েছে। বেহাত হওয়া গুদামগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারি অন্য সংস্থা এবং বেসরকারি ব্যক্তি ও সংস্থার কাছে ভাড়া দেওয়া গুদাম দ্রুত নিজেদের দখলে নিতে বলেছি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএডিসির বেহাত হওয়া সব গুদাম অবিলম্বে উদ্ধার করাসহ ইউনিয়ন/থানা পর্যায়ে খালি জায়গা অধিগ্রহণ করে বীজ-সার সংরক্ষণে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কমেছে জ্বালানি তেলের দাম, স্বাভাবিক হচ্ছে বিশ্ববাজার

রাঙামাটিতে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ

পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

১০

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

১১

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১২

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

১৩

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

১৪

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৫

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

১৬

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

১৭

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

১৮

চট্টগ্রামের খাবারের প্রশংসায় ফ্রান্সের রাষ্ট্রদূত

১৯

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

২০
X