কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ
ইসিতে হিসাব জমা

আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০২২ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। গতকাল নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে আয়-ব্যয়ের এই হিসাব জমা দেওয়া হয়। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল আয়-ব্যয়ের হিসাব ইসি সচিব জাহাংগীর আলমের কাছে জমা দেয়। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান জানান, দলটির আয়ের খাত ছিল মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি, দলের জাতীয় কমিটির সদস্যদের চাঁদা, সংসদ সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান। ব্যয়ের প্রধান খাতগুলো হলো—কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয়। আয়-ব্যয় শেষে ২০২২ সালে আওয়ামী লীগের উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া বছর শেষে ব্যাংকে স্থিতি ছিল ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, করোনাকালীন সভা-সমাবেশ কম থাকায় খরচও কম ছিল। বর্তমানে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দলের ব্যয় আগের চেয়ে বেড়েছে।

এর আগে ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসাবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১২

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৩

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৪

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৬

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৭

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৮

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৯

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

২০
X