কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন দেখবেন ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবেন বিএনসিসির ১৬ হাজার সদস্য
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তাদের মধ্যে আমন্ত্রিত পর্যবেক্ষকদের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হবে।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, ‘বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের মধ্যে ৮৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন এরই মধ্যে নিশ্চিত করেছেন। পাঁচটি সংস্থা আমাদের আমন্ত্রণে সাড়া না দিয়ে রিগ্রেট করেছে। আরও কয়েকজনের কনফারমেশন প্রক্রিয়াধীন।’

তিনি আরও জানান, দুটি পদ্ধতিতে আমন্ত্রণ জানানো হয়েছে—একটি সরাসরি আমন্ত্রণ এবং আরেকটি ওপেন ইনভাইটেশনের মাধ্যমে। এরই মধ্যে ৫০ জন সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে বলেও জানান তিনি।

ভিসা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘বিদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা রাখা হয়েছে। পয়েন্ট অব ডিপারচার থেকেই তারা ভিসা নিয়ে আসতে পারবেন। যারা তা পারবেন না, তাদের জন্য ঢাকায় বিমানবন্দরে হেল্পডেস্ক থাকবে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমন্ত্রিত অতিথিদের জন্য হেল্পডেস্ক ও মিডিয়া সেল খোলা হবে। সেখানে প্রতিটি পয়েন্টে কো-অর্ডিনেশনের ব্যবস্থা থাকবে। পর্যবেক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট অফিসার থাকবেন বলেও জানান তিনি।

ইসি সচিব জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। এ সংখ্যা বাড়িয়ে প্রায় তিনশতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন পর্যবেক্ষক আসবেন বলে জানানো হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশনের একটি নতুন উদ্যোগ হিসেবে ১৬ হাজারেরও বেশি বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচনে কাজ করবেন। আখতার আহমেদ বলেন, ‘তাদের ডেপ্লয়মেন্ট, অবস্থান ও কমান্ড স্ট্রাকচার আগামী রোববারের বৈঠকে নির্ধারণ করা হবে। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, বিএনসিসি নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।’ তিনি আরও জানান, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আট লাখের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন এক লাখের মতো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X