গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ক্ষমতায় এলে নদীভাঙন ঠেকাতে টেকসই উদ্যোগ নেওয়া হবে

গোসাইরহাটে মিয়া নুরুদ্দিন অপু
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনে (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের মানুষের প্রধান প্রত্যাশা হলো নদীভাঙনের স্থায়ী সমাধান। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে।

গতকাল শনিবার গোসাইরহাট উপজেলার আলাওলপুরে আব্দুল হাফেজ সরদার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন বলেন, শরীয়তপুর জেলার অধিকাংশ এলাকা পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর ভাঙনে হাজারো পরিবার সর্বস্ব হারাচ্ছে। বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। এতে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সংকটে পড়ছেন। অথচ আজও এ সমস্যার স্থায়ী ও সুপরিকল্পিত সমাধান দৃশ্যমান নয়।

তিনি আরও বলেন, নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিজ্ঞানসম্মত নদীশাসন, টেকসই ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

ধানের শীষের এই প্রার্থী বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষই আমার পরিবার। অল্প কয়েকদিনের মধ্যে তারা আমাকে আপন করে নিয়েছেন; যা তাদের ভালোবাসা, আন্তরিকতা ও আস্থার স্পষ্ট প্রমাণ। তিনি বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই প্রত্যাশার প্রতিফলন নির্বাচনী মাঠে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিনি জানান, গণসংযোগকালে সাধারণ মানুষ নদীভাঙনের পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সমস্যা নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে একটি জনবান্ধব, গ্রহণযোগ্য ও দায়বদ্ধ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

পরে তিনি আলাওলপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের দোয়া চান। এ ছাড়া তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং গোসাইরহাট উপজেলার বিএনপি পরিবারের সদস্য ও সুধীজনের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি বেপারি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১০

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১১

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১২

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৩

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৪

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৫

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৬

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৭

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৮

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৯

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

২০
X