বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৩:২২ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে কর্মরত সিনিয়র সহকারী সচিব ও সমপর্যায়ের ২৪০ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা উপসচিব হয়েছেন। গতকাল শনিবার তাদের পদোন্নতি দিয়ে আলাদা দুটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। উপসচিব পদে তাদের যোগদানপত্র ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ কর্মকর্তাকে উপসচিব পদে যোগ দিয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসনে উপসচিবের পদ রয়েছে ১ হাজার ৭৫০টি। নতুন করে পদোন্নতি পাওয়াদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ জন। গত বছরের ১ নভেম্বর ২৫৯ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। এবার পদোন্নতির ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য সময় পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে কয়েকজনের পদোন্নতি হয়েছে। অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হওয়া কর্মকর্তারা বিভিন্ন ব্যাচের কর্মকর্তা।

সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X