কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের সাত মাস পর বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে যুব মহিলা লীগের সভাপতি হিসেবে আলেয়া সারোয়ার ডেইজী এবং শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে ২১ জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন জেসমিন শামীমা নিঝুম (ইডেন কলেজ), শারমিন জাহান মেরী (জবি), শামীমা চৌধুরী বীথি (ইডেন কলেজ), অ্যাডভোকেট খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল (ইডেন কলেজ), সেলিনা রহমান, সৈয়দা মোনালিসা নাদিরা পারভীন লাকী (গার্হস্থ্য অর্থনীতি কলেজ), শামীমা আক্তার দোলা (ঢাবি), সালমা ভূঁইয়া চায়না, সীমা ইসলাম (ঢাবি), জাকিয়া সৃজনী শিউলী (গার্হস্থ্য অর্থনীতি কলেজ), শাহানাজ মতিন ঘূর্ণী (বদরুন্নেসা কলেজ), আসমা আক্তার রুনা, রাশেদা পারভীন মনি, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী মিতু, আক্তার নাজমা বেগম রত্না, মেহের নাজ আক্তার নাহিদা ও শামীমা আরা নিগার (বদরুন্নেসা কলেজ)। কমিটিতে আটজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জেসমিন আক্তার নীপা (ইডেন কলেজ), বিউটি কানিজ (লালমাটিয়া কলেজ), রাবেয়া শহীদ কামরুন্নাহার সুমি (বিএম কলেজ), তানিয়া সুলতানা হ্যাপি (ইডেন কলেজ), তানিয়া হক শোভা (ইডেন কলেজ), নিলুফার ইয়াসমিন শম্পা ও উছমিন আরা বেলী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নিলুফার ইয়াসমীন নীলু, জাকিয়া জামান নীপা (ঢাবি), ইসরাত জাহান অর্চি (ইডেন কলেজ), মাসুমা আক্তার পলি (গার্হস্থ্য অর্থনীতি কলেজ), ফারহানা আক্তার সুমী (রাবি), ইশাত কাশফিয়া ইলা ইরা (ঢাবি), জান্নাতারা জান্নাত (ইডেন কলেজ) ও নিলুফার ইয়াসমিন ইতি। এ ছাড়া বিভিন্ন সম্পাদক ও সহ-সম্পাদক পদে ৪২ জন এবং সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X