কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গায়ের রং কালো হওয়ায় ট্রলের শিকার নবদম্পতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর প্রেম। শেষ পর্যন্ত যা গড়াল বিয়েতে। ধুমধাম আয়োজনে গেল নভেম্বরে বিয়ে হয় দুই যুবক-যুবতীর। দুই পরিবারের আত্মীয়স্বজন ব্যাপক আনন্দ নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন করেন। কিন্তু পরিস্থিতি মুহূর্তের মধ্যেই পাল্টে যায়, যখন ঋষভ রাজপুত এবং সোনালি চৌকসি তাদের বিয়ের অনুষ্ঠানের ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করে। নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানানোর পরিবর্তে ট্রলে মেতে ওঠে। আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

১১ বছর আগে কলেজে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন ঋষভ রাজপুত এবং সোনালি চৌকসি। একপর্যায়ে ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। পরে দীর্ঘ সময় প্রেম করার পর গেল ২৩ নভেম্বর তাদের বিয়ে হয়।

বিয়েতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভিডিও ও ছবি তুলতে দেখা যায় এই দম্পতিকে। কিন্তু যখন তারা তাদের সবচেয়ে সুখের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন, তখন বরের গায়ের রং নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্যাপক বিদ্রুপের মুখে পড়েন ঋষভ। এমনকি তাকে বিভিন্ন কুরচিপূর্ণ নামেও ডাকা হয়। ছাড় দেওয়া হয়নি কনেকেও।

অনেকেই লিখেছেন, তিনি টাকার জন্য বিয়ে করেছেন। একজন লিখেছেন, অবশ্যই তার কোনো বাধ্যবাধকতা ছিল, আরকেজন লিখেছেন, এমন স্বামী নিয়ে তিনি নিশ্চয়ই সুখী হতে পারেন না। আবার কেউ কেউ তাকে গোল্ড-ডিগার বলে মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও-ছবি শেয়ারের পর পুরো ভারতজুড়ে এই দম্পতি ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় সংবাদমাধ্যম তাদের খুঁজে বের করে এবং প্রকৃত ঘটনা তুলে ধরে। যেখানে রিষভ রাজপুত বলেন, মানুষের ট্রল দেখে খারাপ লাগছিল। কারণ বিয়ের অনুষ্ঠানটি ছিল আমাদের জন্য আনন্দের এবং এর জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করেছি। কিন্তু যখন মানুষের প্রতিক্রিয়া দেখলাম, আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় প্রেম করলেও তাদের গায়ের রং নিয়ে কেউ কখনো খোটা দেয়নি। কিন্তু নেটিজেনদের এমন বিদ্রুপাত্মক মন্তব্যে তারা ব্যাপক হতাশ হয়েছেন।

এদিকে এমন বিদ্রুপ মন্তব্যে হতাশ হলেও নেটিজেনদের একহাত নিয়েছেন রিষভ। ট্রোলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হতাশ করার জন্য দুঃখিত। আমি কোনো সরকারি চাকরিজীবী নই, কিন্তু আমি আমার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করি এবং তাদের একটি ভালো, সম্মানজনক জীবন দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X