কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

দুর্ঘটনায় স্ত্রী আহত নিজের বিরুদ্ধে মামলা স্বামীর

দুর্ঘটনায় স্ত্রী আহত নিজের বিরুদ্ধে মামলা স্বামীর

ভারতের মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনার ঘটনায় নিজের বিরুদ্ধে এফআইআর করেছেন এক ব্যক্তি। নিজের অবহেলা ও বেপরোয়া গতির কারণে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায় বলে উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রভি গৌর। এ সময় তার স্ত্রী শানু গৌর ও তার দুই বছর বয়সী সন্তান পেছনের সিটে ছিলেন। দুর্ঘটনায় রভির স্ত্রী মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। এ ঘটনার পর রভি গাড়ি চালানোর সময় অবহেলা ও বেপরোয়া গতির অভিযোগ এনে নিজের বিরুদ্ধে এফআইআর করেন।

এফআইআর সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রভি তার ছোট ভাইয়ের স্কুটারে স্ত্রীকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিচ্ছিলেন। এ সময় সঙ্গে তার দুই বছর বয়সী বাচ্চাও ছিল। বিজয়নগর নামক স্থানে পৌঁছলে তারা যানজটে পড়েন। দ্রুত ক্লিনিকে পৌঁছানোর জন্য রভি বেপরোয়া গতিতে স্কুটার চালাতে শুরু করেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে একটি গর্তে পড়ে যান। দুর্ঘটনায় রভির স্ত্রীর মাথা ও ডান পা থেকে রক্তক্ষরণ হয়। আঘাত গুরতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। স্ত্রীর এমন অবস্থার জন্য নিজের দায় থাকায় রভি থানায় গিয়ে নিজের নামেই এফআইআর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১০

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৩

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৪

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৮

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৯

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

২০
X