কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

‘বিশ্ব ডিম ছোড়া’ প্রতিযোগিতায় বিজয়ী ব্রিটিশরা

‘বিশ্ব ডিম ছোড়া’ প্রতিযোগিতায় বিজয়ী ব্রিটিশরা

বিশ্বজুড়ে প্রতিনিয়তই নানা প্রতিযোগিতা হয়ে থাকে। এর মধ্যে কিছু আছে অদ্ভুত, আবার কিছু উদ্ভটও। যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের লেক কাউন্টির লিঙ্কনশায়ার গ্রামের সোয়াটনে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘বিশ্ব ডিম ছোড়া প্রতিযোগিতা’। তবে এটিই কিন্তু প্রথমবার নয়। এর আগেও বসে ১৯টি আসর। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশগ্রহণ করেন। ২০০৫ সালে প্রতিযোগিতার শুরু। এ বছর বিজয়ী হয় নিউজিল্যান্ড।

খেলায় প্রতি দলে থাকেন দুজন করে। একজন টচার (যিনি ছুড়ে মারবেন), অন্যজন ক্যাচার (যিনি ধরবেন)। প্রতিযোগীরা মুখোমুখি দাঁড়াবেন। প্রতিবার ডিম ছোড়ার পর তাদের দূরত্ব ১০ মিটার করে বাড়তে থাকে। যে জুটি সর্বোচ্চ দূর থেকে কোনো ডিম না ভেঙে ধরে ফেলতে পারবে, তারাই গ্রান্ড ফিনালে পৌঁছাবে। এরকম পাঁচ জোড়া প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।

এ বছর বিশ্ব ডিম ছোড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ব্রিটিশ নাগরিক জো উলসন ও ব্রাড গ্রিনউড জুটি। এর আগেও তিনবার বিজয়ী হন তারা। সঠিক ডিম নির্বাচনকেই নিজেদের একহালি সাফল্যের গোপন মন্ত্র বলে দাবি তাদের।

বিজয়ীরা জানান, পুরোপুরি গোল ডিম নেওয়া যাবে না, নিতে হবে তুলনামূলক ছোট আর লম্বাটেগুলো। আর ক্যাচের সময় খুব সাবধানে নরম হাতে ছোট্ট লুপ তৈরি করে ধরতে হবে।

এদিকে, ওয়েব সাইটের পরিচিতিমূলক ভিডিওতে বলা হয়েছে, এটা হয় বর্শা বা তীর ছোড়ার মতো সিরিয়াস খেলা না হলেও এটা কম গুরুত্বপূর্ণ নয়।

বিশ্ব ডিম ছোড়া ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যান্ডি ডানলপ বলেন, অনেকে বলেন—এটা আবার কোনো খেলা হলো? তাদের বলব, এখানে প্রতিবার দূরত্ব বাড়ে। অন্য প্রান্তে দাঁড়ানো প্রতিযোগীকে তার সঙ্গীর ছোড়া ডিমটি একেবারে অক্ষত অবস্থায় ঠিকঠাক ধরে ফেলতে হয়। তীর বা বর্শা ছোড়া প্রতিযোগিতায় নিশ্চয়ই অন্য প্রান্তে সেটি ধরার জন্য কেউ চেষ্টা করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

১০

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৭

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৯

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

২০
X