কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
বাজেট ২০২৫-২৬

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোন্নয়নে সুবিধা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোন্নয়নে সুবিধা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাসহ প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তায় ১০ হাজার সিএমএসএমই উদ্যোক্তাকে ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান প্রায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এ সম্ভাবনাময় খাতের বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন বাজেটে বেশকিছু কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব তথ্য জানানো হয়েছে।

তিন বছরে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা বাজেট বক্তৃতায় জানানো হয়, আগামী তিন অর্থবছরের মধ্যে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি, ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিভাগীয় শহরগুলোতে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন করা হবে।

পরিকল্পনার বিষয়ে আরও বলা হয়, আঞ্চলিক মেলা, কেন্দ্রীয় ডাটাবেজ ও ডিজিটাল সংযোগ ব্যবস্থা জেলা শহরগুলোতে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের মাধ্যমে স্থানীয় পণ্যের প্রচার ও বিপণন বাড়ানো হবে। সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠা করা হবে, যা উদ্যোক্তা শনাক্তকরণ ও সহায়তা প্রদান সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে করপোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে, যাতে তারা বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X