কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
অন্য খবর

ভারতীয় সিরিয়ালে অংশ নেবেন বিল গেটস

ভারতীয় সিরিয়ালে অংশ নেবেন বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস এবার দেখা দেবেন ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়ালে। ভারতের ‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’ নামের হিন্দি টিভি সিরিয়ালে ভিডিও কলের মাধ্যমে অতিথি হিসেবে যুক্ত হবেন তিনি। এরই মধ্যে সিরিয়ালটির নতুন প্রকাশিত প্রোমোতে বিল গেটসের কণ্ঠও শোনা গেছে।

মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার পর বিল গেটস মূলত কাজ করছেন তার প্রতিষ্ঠিত সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের’ মাধ্যমে। ফাউন্ডেশনটি বিশ্বজুড়ে উদ্ভাবন, জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় গেটসের এ বিশেষ উপস্থিতি বলে মনে করা হচ্ছে।

ভারতের সাবেক মন্ত্রী ও অভিনেত্রী স্মৃতি ইরানি এ সিরিয়ালের অন্যতম প্রবর্তক। স্মৃতি ইরানি জানান, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা প্রচারের জন্য ‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নারী ও শিশুস্বাস্থ্য দীর্ঘদিন আলোচনার বাইরে ছিল—এ উদ্যোগ সেই পরিস্থিতি বদলে দেবে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিল গেটস তিনটি পর্বে ভিডিও কলের মাধ্যমে সিরিয়ালে যুক্ত হবেন। প্রোমোতে দেখা গেছে একটি রহস্যময় ইঙ্গিত, সেখানে লেখা—‘কে এই মেহমান, যার সঙ্গে দেখা করার জন্য সবাই অপেক্ষা করছে?’

নতুন পর্বগুলোতে অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্যসচেতনতা মূল বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে। যেহেতু গেটস ফাউন্ডেশন এ ক্ষেত্রেই সক্রিয়ভাবে কাজ করছে। আর এ কারণেই সিরিয়ালটিতে বিল গেটস অংশ নিতে রাজি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X