বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সারজিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষ্যমবিরোধীর সাবেক জেলা আহ্বায়ক

সারজিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষ্যমবিরোধীর সাবেক জেলা আহ্বায়ক ওমর ফারুক। ছবি : কালবেলা
সারজিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষ্যমবিরোধীর সাবেক জেলা আহ্বায়ক ওমর ফারুক। ছবি : কালবেলা

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় সভায় ছাত্রলীগ ও জামায়াতের লোক। এমন অভিযোগে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ওমর ফারুক এনসিপির মুখ্য সংগঠক (উত্তারঞ্চল) সারজিস আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চেয়ার থেকে উঠে সারজিস তাকে শান্ত করেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি ড্রিম কনভেনশন হলে এনসিপির সমন্বয় সভায় এই ঘটনা ঘটে।

সভা শেষে ওমর ফারুক জেলার এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, এরা দালাল, ছাত্রলীগ ও জামায়াতের সঙ্গে জড়িত। এ কথার পরে সভায় তীব্র উত্তেজনা দেখা দেয়।

এ সময় সারজিস আলম তাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রেস কনফারেন্স শেষে এ বিষয়ে কথা বলবেন। একথা শোনার পরও ওমর ফারুক আরও মন্তব্য করলে সারজিস আলম চেয়ার থেকে উঠে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে মঞ্চের পাশে নিয়ে বুঝিয়ে চেয়ারে বসিয়ে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, যারা আগামী বাংলাদেশে জুলাই সনদের প্রতিটি সংস্কারের বাস্তবায়নে কাজ করবেন। যারা শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবেন। সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান যাদের থাকবে তাদের সঙ্গে নির্বাচনে যেতে পারি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের শাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। নির্বাচন কমিশন যদি তাদের মনমতো স্বেচ্ছাচারী আচরণ করে এনসিপিকে শাপলা না দেয়। আমরা মনে করি, ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। তার ওপর এই বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না। এনসিপিরও বিন্দুমাত্র আস্থা থাকবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই নির্বাচনের দিকে যেতে হবে।

সারজিস আলম বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির কোনো সমস্যা নেই। ফ্রেরুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই। কিন্তু তার পূর্বে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেটুকু না করলেই নয় যেমন, জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া, জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা, দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া একটা বড় অংশ যেন কার্যক্রম আমরা দেখতে পারি। এই বিষয়গুলো দেখানো। এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীনতা সক্রিয় বজায় রেখে নিরপেক্ষ থাকবে এটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এনসিপির কোনো সমস্যা নেই। কিন্তু এর কোনো কাজ না করে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনভিত্তিক পরিকল্পনা করেন তাহলে বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রাখবে না।

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, যেদিন জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে এবং জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত করা হবে সে সময় যে কোনো দিন আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি।

সারজিস আলম শাপলা প্রতীক নিয়ে বলেন, শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আমরা অবশ্যই শাপলা পাব। তারা যদি আমাদের যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করতে স্বেচ্ছাচারিতা করেন তাহলে আমাদেরও রাজপথ বেছে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X