চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

বরফযুক্ত ইলিশে বাজার সয়লাব, টাটকাগুলো গেল কই?

চাঁদপুরের মাছবাজারগুলোতে আসছে অধিকাংশই বরফযুক্ত ইলিশ। ছবি : কালবেলা
চাঁদপুরের মাছবাজারগুলোতে আসছে অধিকাংশই বরফযুক্ত ইলিশ। ছবি : কালবেলা

২২ দিনের নিষেধাজ্ঞার পর চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটসহ আশপাশের হাটবাজারগুলোতে আসছে অধিকাংশই বরফ যুক্ত ইলিশ। দেখে যে কেউ সহজেই বুঝে, এসব ইলিশ দীর্ঘসময় বরফ যুক্ত ফ্রিজিং করা। যে কারণে এসব ইলিশের স্বাদ ও গুণগত মান নিয়ে ক্রেতাদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইলিশ বিক্রির বাজারগুলোতে গেলে এ দৃশ্য উঠে আসে।

রফিক নামে এক ক্রেতা জানান, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম থাকায় মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ২৫ অক্টোবর মধ্যরাত হতে জেলেরা আবার নদীতে মাছ ধরা শুরু করেন। ২৬ অক্টোবর থেকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটসহ বাজারগুলোতে ছোট-বড় সব ধরনের ফিশিং বোট নিয়ে মাঝিরা ইলিশ মাছ নিয়ে আসতে শুরু করে। অথচ বাজারে দৃশ্যমান রাখা ইলিশগুলো দেখে সহজেই বোঝা যাচ্ছে এগুলো যে দীর্ঘদিন ফ্রিজিং করা। তাহলে টাটকা ইলিশ পেলাম কই?

ক্রেতা বজলু মিয়া বলেন, একেকটি ফিশিং বোটে বিভিন্ন সাইজের ৭০ থেকে ৮০ মণ ইলিশ মাছ নিয়ে বড়স্টেশন ঘাটে আসছেন জেলেরা। এর অধিকাংশ বোট ভোলা চরফ্যাসন ও মোহনপুরার আর কিছু চেয়ারম্যান ঘাট হতে আসছে।

ভোলার মোহনপুরার মাঝি জামাল ও সুমন জানান, দীর্ঘ ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে তারা চাঁদপুর মাছঘাটে আসেন ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রির আশায়। বড়স্টেশন মাছঘাটে এখন প্রচুর ইলিশ মাছের আমদানির খবর রয়েছে। তাই আমরা এখানে ইলিশ মাছ নিয়ে আসছি।

এদিকে সরেজমিন দেখা যায়, ইলিশের দরকষাকষিতে ক্রেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। মৎস্য ব্যবসায়ীদের হাঁকডাক, খুচরো ও পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর এখন বড়স্টেশন মাছঘাট। স্থানীয়দের চাহিদা মেটানোর পর ইলিশ এখন দেশের বিভিন্ন জেলায় যেমন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেটে সড়কপথে পাঠানো হচ্ছে। অনলাইনে পছন্দ করা ইলিশও বিক্রেতারাও ককশিটের বাক্সে দূরদূরান্তে পাঠাচ্ছেন।

সরেজমিন আরও দেখা যায়, ইলিশ মাছের আমদানির পাশাপাশি পাঙাশ মাছের আমদানিও চোখে পড়ার মতো। বড় ওজনের এসব পাঙাশ সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ১০ কেজি ওজনের কাতল মাছ ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চাঁদপুরের হোয়াইট গোল্ড খ্যাত এক কেজি ওজনের পদ্মা নদীর ইলিশ মাছ ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটু ছোট সাইজের ইলিশ মাছের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড়স্টেশনের মাছঘাটের বর্তমান হালহকিকত ও মাছের বাজারমূল্য নিয়ে মাছঘাটের মৎস্য ব্যবসায়ী ও জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সহসভাপতি বাদশা মাল ও ব্যবসায়ী নেতা মেজবা মাল বলেন, ২২ দিনের অভিযানের পর সবে তো মাছ আসতে শুরু করেছে। দূরের যেমন হাতিয়া সন্দ্বীপ বা আরও অন্যান্য অঞ্চলের মাছগুলোই বরফ মিশ্রিত একটু বেশি। তবে যা আছে তা সবার সামনেই। এখন দাম একটু বেশি মনে হলেও ইলিশ মাছের আমদানি বাড়লে দাম হয়তো কিছুটা কমার সম্ভাবনা আছে। ঘাটে এখনো বড় ইলিশ তেমন আমদানি হচ্ছে না।

ব্যবসায়ী মেজবা মাল বলেন, এটা আসলে প্রকৃতির খেয়াল। নদীতে বড় সাইজের ইলিশ থাকলে কম-বেশি জেলেদের জালে ধরা পড়বেই। হয়তো সামনে সিজন হলে পুরো মাছঘাট বড় ইলিশের দখলের থাকবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X