শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন হবে

ভেদরগঞ্জে নুরুদ্দিন অপু
মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন হবে

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ধানের শীষ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মানুষ বিশ্বাস করে, বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল রোববার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, বিগত ১৭ বছর জনগণ নিজেদের ভোট দিতে পারেননি। তাই তারা নির্বাচনবিমুখ হয়ে পড়েছিলেন। এবার তারা নিজের ভোট নিজে দিতে পারবেন, তাই ভোটাররা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন।

গতকাল দিনের শুরুতে নুরুদ্দিন অপু ভেদরগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেকান্দার সিকদারের কবর জিয়ারত করেন। পরে ছয়গাঁও মোহাম্মাদিয়া ইসকিয়া নুরানী মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে সময় কাটান। এ সময় তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

দিনভর গণসংযোগে নুরুদ্দিন অপু বিভিন্ন গ্রাম, হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি কেন্দ্রভিত্তিক ভোট ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও নানা করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় আনন্দ প্রকাশ করেন।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিদর্শন করে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যে কোনো সমস্যা তাকে সরাসরি জানানোর আহ্বান জানান। শিশু-কিশোরদের সঙ্গে ছবি তুলে তাদের আবদারও মেটান।

ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিহত বিএনপি নেতাকর্মী ও গুণীজনের কবর জিয়ারত করে তাদের পরিবারের খোঁজখবর নেন নুরুদ্দিন অপু।

গণসংযোগকালে জেলা বিএনপির সহসভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য হাসেম ঢালী, বিএম মোস্তফা, কামরুল হাসান ভুট্টু মজুমদার, আসলাম মাঝিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনের শেষে দেওয়া বক্তব্যে নুরুদ্দিন অপু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X