মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের তিন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রে নিখোঁজ হওয়ার ঘটনায় মানববন্ধন ও সতর্কতা কর্মসূচি পালন। ছবি : কালবেলা
চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের তিন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রে নিখোঁজ হওয়ার ঘটনায় মানববন্ধন ও সতর্কতা কর্মসূচি পালন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের তিন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রে নিখোঁজ হওয়ার ঘটনায় মানববন্ধন ও সতর্কতা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে অরিত্রকে খুঁজে বের করতে পুনরায় জোরালো উদ্যোগ নেওয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তিন শিক্ষার্থীর নামে হলের একটি ব্লক করার দাবি তোলা হয়।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিনের সঞ্চালনায় চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক মানববন্ধনে বলেন, ‘আমরা এখনও অরিত্রকে পাইনি সে আমাদের শিক্ষার্থী, এই দেশের নাগরিক। বিভিন্ন মাধ্যমে তাকে খোঁজা হলেও তা ছিল অত্যন্ত সীমিত সময়ের জন্য। যদি ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানো হতো, তাহলে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থীই ঘুরতে যায়, কিন্তু আর কাউকে কোনোভাবেই এ ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হতে চায় না। তাই রাষ্ট্রকে আরও তৎপর হয়ে যথাযথ তদন্ত করতে হবে, যাতে অরিত্রকে খুঁজে পাওয়ার যায়। ট্যুরিস্ট পুলিশকে আরও সচেতনভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে যথাযথভাবে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে অভিভাবক হিসেবে তাদের ভূমিকা আরও শক্তিশালী হওয়া উচিত ছিল।অরিত্রের পরিবারের সঙ্গে কথা বলা ও তাদের পাশে দাঁড়ানো জরুরি। তার স্মৃতি ধরে রাখতে হলের ব্লকে তার নামে করা যেতে পারে, যাতে ভবিষ্যতের শিক্ষার্থীরাও তাকে জানতে পারে এবং নিরাপত্তা বিষয়ে সচেতন হয়।’

মানববন্ধনে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের হারিয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে রিসোর্টে তারা গিয়েছিল, সেটি ছিল সম্পূর্ণ অরক্ষিত। উন্নত বিশ্বে এ ধরনের স্থানে নিরাপত্তা নির্দেশনা পরিষ্কারভাবে দেওয়া হয়, কিন্তু এখানে রিসোর্ট কর্তৃপক্ষ সে দায়িত্ব পালন করেনি। এটি রাষ্ট্রেরও বড় ধরনের ব্যর্থতা, যার কারণে প্রতি বছর সম্ভাবনাময় তরুণ প্রাণ ঝরে যাচ্ছে।’

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে আনন্দ করতে ঘুরতে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু যারা এসব স্থানের দায়িত্বে থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল। একই সঙ্গে শিক্ষার্থীদেরও নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে। নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’

উল্লেখ্য, গত ৮ জুলাই কক্সবাজার ভ্রমণে গিয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। তাদের মধ্যে এম সাদমান রহমান সাবাব এবং আসিফ আহমেদকে উদ্ধার করা হলেও অরিত্র হাসানকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X