Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',39)' at line 1
মল্লিক সুধাংশু, খুলনা
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটার উপস্থিতিই বড় চ্যালেঞ্জ খুলনায়

সিটি নির্বাচন
খুলনায় শনিবার তালুকদার আব্দুল খালেকের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
খুলনায় শনিবার তালুকদার আব্দুল খালেকের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

খুলনা সিটি নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আগামীকাল সোমবার ভোট গ্রহণ। নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকায় মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। তবে নির্বাচনে ভোটার উপস্থিতির ক্ষেত্রে বিএনপি বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পড়তে হতে পারে বড় চ্যালেঞ্জের মুখে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার দাবি ভিন্ন। তিনি বলছেন, নির্বাচনে কোনো চ্যালেঞ্জই আমাদের কাছে চ্যালেঞ্জ নয়। আমাদের প্রত্যাশা, ভোটকেন্দ্রে অন্তত ৬০ শতাংশ ভোটার হাজির হবেন।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রাত ১২টায় প্রচার শেষ হয়েছে। আগামীকাল ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জানা যায়, ২০১৮ সালে কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জু। সেই নির্বাচনে তালুকদার আব্দুল খালেক বিজয়ী হন, ভোটের ব্যবধান ছিল প্রায় ৭০ হাজার। ৫ লাখ ৯৩ হাজার ভোটারের মধ্যে তালুকদার আব্দুল খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। এবার ৪২ হাজার ৪২৯ নতুন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২২-এ। বিএনপির দলীয় নির্দেশ নেতাকর্মী সমর্থকরা মানলে ভোটারদের একটা বড় অংশ ভোট প্রদানে নিরুৎসাহিত হবেন। তারা ভোট দিতে আসবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। এ ক্ষেত্রে কেন্দ্রে সন্তোষজনক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করাটাই বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতাসীন দলটির।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, তালুকদার আব্দুল খালেক অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তিনি কেসিসির সদ্য বিদায়ী মেয়র। এর আগেও তিনি খুলনা সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন দুবার। এবার দল তাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কেসিসির কাউন্সিলর, জাতীয় সংসদের সদস্য এবং প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের ভালোবাসায় রয়েছেন দক্ষতা, যোগ্যতা ও সততার কারণে। ১২ জুন বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে নগরবাসী তার প্রমাণ রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

প্রায় ৫৬ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশনে ৩১টি ওয়ার্ড রয়েছে। ওই ওয়ার্ডগুলোর আওতায় ভোটকেন্দ্র রয়েছে ২৮৯টি। এবার নির্বাচনে ১৬১ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ১২৮ কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে কেএমপি।

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১২ জন আনসার এবং সাধারণ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১০ জন আনসার মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ৭১টি মোবাইল প্যাট্রোল টিম, ২০টি অতিরিক্ত মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও প্রতিটি থানায় স্ট্যান্ডবাই ফোর্স থাকবে। নির্বাচনের কাজে মোট ৪ হাজার ৮২০ পুলিশ ও ৩ হাজার ৪৬৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিজিবি ও র্যাব সদস্যরাও নির্বাচনের দিন মাঠে থাকবেন।

২ হাজার ৩১০টি সিসিটিভি ক্যামেরা: ভোটকেন্দ্র ও কক্ষে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা দূর থেকে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। এ জন্য প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি করে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মোট ২ হাজার ৩১০টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র।

নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মোহাম্মদ আব্দুল আউয়াল, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক। তাদের কেউই শক্ত প্রার্থী নন। খালেকের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই বাকি চার মেয়র প্রার্থীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X