বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতা জমায়াতের প্রস্তুতি

এনসিপির পদযাত্রা ও পথসভা কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির নেতারা। ছবি : কালবেলা
এনসিপির পদযাত্রা ও পথসভা কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির নেতারা। ছবি : কালবেলা

বরিশালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা মঙ্গলবার। এদিন বিকেলে নগরীর রূপাতলী এলাকা থেকে শুরু হবে এ পদযাত্রা। পরে শহরের ফজলুল হক অ্যাভিনিউতে পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এ পদযাত্রা এবং পথসভায় ২০ হাজারের বেশি মানুষের জমায়েত ঘটানোর প্রস্তুতি রয়েছে দলটির বরিশাল জেলা ও মহানগর নেতাকর্মীদের। এজন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন তথ্যই জানিয়েছেন এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাঈদ মুসা। নগরীর সদর রোডের একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা এনসিপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাঈদ মুসা জানান, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশালে পদযাত্রা করবেন। পরে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে পথসভায় অংশ নেবেন তারা। এতে এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান সংগঠক (দক্ষিণ) হাসানাত আব্দুল্লাহ, প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতা উপস্থিত থাকবেন।

মুসা বলেন, এর আগে পথসভাগুলোয় অসংখ্য মানুষের ঢল নেমেছে। তারা আশা প্রকাশ করছেন, বরিশালের পথসভায় ২০ হাজারের বেশি মানুষের সমাগম ঘটবে। পদযাত্রা ও পথসভা সফল করতে সোমবার বিকেলে সদর রোডে এবং মঙ্গলবার সকালে বাজার রোড এলাকায় লিফলেট বিতরণ করা হবে। এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

এরপর বিকেল ৫টায় এনসিপি নেতারা রূপাতলী বাসস্ট্যান্ড থেকে পরিবহন যোগে নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল কলেজের সম্মুখে অবস্থান নেবেন। পরে সেখান থেকে তারা পদযাত্রা করে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড় থেকে সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ অবস্থান করবে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রা শেষ করবেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরে সাংগঠনিক মাহিন মোর্শেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X