কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বোর্ডের অনুমোদন ছাড়াই উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান ও পরবর্তী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের অভিযোগ উঠেছে সাভারের আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি অনুমোদনহীন তিনটি বিষয়- সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোলে পাঠদান চালিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছে। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিয়ে সোমবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ প্রশাসনের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কলেজটির উচ্চমাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল বিষয়গুলোতে পাঠদানের অনুমোদন ছিল না। অথচ প্রতিষ্ঠানটি অনুমোদিত অন্য তিনটি বিষয়ের তথ্য দেখিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করে নেয়। একই সঙ্গে পরীক্ষা শুরুর আগে বিষয় সংক্রান্ত কোনো অসামঞ্জস্য বা বিভ্রান্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বাধ্যতামূলক পাঁচটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর গত ৯ জুলাই কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে বোর্ডে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংশোধনের অনুরোধ জানায়।

তবে ততক্ষণে বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত প্রশ্নপত্রগুলো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দিয়েছে। ফলে প্রযুক্তিগত বা প্রশাসনিক দিক থেকে পরিবর্তনের কোনো সুযোগ ছিল না বলেও বোর্ড সূত্র জানিয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ছাড়াও ঢাকা বোর্ডের আওতাধীন আরও ছয়টি কলেজে অনুরূপ ঘটনা ঘটেছে। তবে সেসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম- সবমিলিয়ে ২২ জন। অন্যদিকে আশুলিয়া কলেজেই ১৮৬ শিক্ষার্থীর বিষয়ে অনিয়ম হয়েছে, যা তুলনামূলকভাবে অনেক বড় মাত্রার।

বোর্ডের চেয়ারম্যান বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য শতভাগ দায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। অনিয়মকে প্রশ্রয় দিলে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ভেঙে পড়বে এবং এক ধরনের নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X