কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১৪ জুলাই) হেফাজতে ইসলাম বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়- সম্প্রতি উপদেষ্টা শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে পতিতাদের ‘মর্যাদা ও স্বীকৃতিস্বরূপ’ ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। যৌনকর্মী ও সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা ‘নারীপক্ষ’ নামে একটি বিতর্কিত এনজিও সংস্থার হাতে এই আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, পতিতাদের উপযুক্ত পুনর্বাসনের পরিবর্তে তাদের নিছক খুশি করতে রাষ্ট্রীয় প্রণোদনা প্রদান বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ। তাছাড়া পতিতাবৃত্তির নেপথ্যে অবাধ নারী-শিশু পাচার, কর্মসংস্থানের অভাব, নৈতিক অবক্ষয় ও আর্থসামাজিক সঙ্কটগুলো মূল কারণ। ফলে তাদের পুনর্বাসন ব্যতীত এ ধরনের প্রণোদনা বিদ্যমান সঙ্কটগুলোকে আরও ঘণীভূত করবে। আর পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে ‘যৌনপণ্য’ বা ‘যৌনদাস’-এ পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক ঘটনা নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থসামাজিক দুর্ভাগ্য মাত্র।

নেতৃদ্বয় বলেন, আমরা মনে করি, এদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা ও এনজিওকর্মী শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন। হাজার হাজার মাদ্রাসার বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালিয়েছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। দেড় সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেঈমানি এদেশের আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনগণ মেনে নেবেন না।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, ইউনূস সরকারের উচিত এনজিও-ফাঁদ থেকে বের হয়ে রাষ্ট্রকে আরো শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করা। জনগণের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, মানবিক অধিকার রক্ষা ও সামাজিক সমস্যা নিরসনের মূল দায়িত্ব রাষ্ট্রের। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয় সরকারকে। এতে সরকার ব্যর্থ হলেই এনজিও-ব্যবসা রমরমা হয়ে ওঠে। উন্নত শোষক পশ্চিমা দেশগুলো একদিকে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিতে চায় না; তাদের ওপর সবসময় নির্ভরশীল করে রাখতে চায়। আবার অন্যদিকে এনজিওর মাধ্যমে সেসব দেশে ফান্ড দিয়ে ত্রাতা সেজে তাদের নানা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। ফলে সমস্যা আর সঙ্কটের অবসান কখনো ঘটে না। এটাও তাদের এক ধরনের উপনিবেশিক ফাঁদ। এতে বড়জোর কিছু এলিট নারীবাদী ও এনজিওকর্মীর আর্থিক সুবিধা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন সপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতির আশায় কমল জ্বালানি তেলের দাম

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১০

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১১

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১২

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১৩

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

১৪

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

১৫

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

১৬

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

১৭

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

১৮

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১৯

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

২০
X