কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আয়োজিত কর্মশালা। ছবি : সৌজন্য
আয়োজিত কর্মশালা। ছবি : সৌজন্য

গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি ছড়িয়ে দিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা। রোববার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের গম ব্লাস্ট দমনে ব্যাসিলাস-ভিত্তিক জৈব বায়োকীটনাশক প্রস্তুত ও ব্যবহার শেখানো হয়।

কর্মশালাটি আয়োজন করে গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই), অর্থায়নে ছিল বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) এবং যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ (ইউএসডিএ)।

কর্মশালার উদ্বোধন করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জাহুরুল করিম।

বক্তব্যে উপাচার্য বলেন, ‘গম ব্লাস্ট একটি ভয়াবহ রোগ যা প্রতিবছর ব্যাপক ফসলহানি ঘটায়। রাসায়নিকের বিকল্প হিসেবে ব্যাসিলাস প্রযুক্তি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব উপায় হতে পারে।’

প্রধান আলোচক হিসেবে প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম বলেন, ‘গম চাষে টেকসই পরিবর্তন আনতে পরিবেশবান্ধব বায়োকীটনাশক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’

কর্মশালার সেশনে আলোচনায় অংশ নেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লতিফুল বারী (ব্যাসিলাস ফর্মুলেশনের প্রযুক্তিগত দিক)। বিএআরআই-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. তোফাজ্জল হোসাইন রনি (কীটনাশক তৈরির প্রক্রিয়া ও প্রয়োগ কৌশল)।

এছাড়া অংশগ্রহণ করেন গাকৃবির শিক্ষক-শিক্ষার্থী, বিএআরআই ও ব্রি-এর বিজ্ঞানীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পরীক্ষাগারে সরাসরি জৈব কীটনাশক তৈরি শিখে মাঠপর্যায়ে ব্যবহারযোগ্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কো-পিআই ড. দিপালী রাণী গুপ্তা। আয়োজকরা আশা করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দেশের কৃষি খাতে একটি কার্যকর, নিরাপদ এবং টেকসই বিপ্লব ঘটাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X