মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:০৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটকদের ফেরত পাঠানো হয়। ছবি : সংগৃহীত
কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটকদের ফেরত পাঠানো হয়। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩১ জনকে আটক করা হয়েছে। ভ্রমণ ভিসার অপব্যবহার সন্দেহে তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন।

সোমবার (১৪ জুলাই) তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণের পরে ভ্রমণের পর্যাপ্ত শর্ত পূরণ না করতে পারায় মালয়েশিয়ায় প্রবেশে নিষিদ্ধ করা হয় তাদের।

দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টার্মিনাল-১ সন্দেহভাজন বিদেশিদের দেখে এক অভিযান পরিচালনা করে। ভ্রমণ শর্তের মধ্যে হোটেল বুকিং, ইমিগ্রেশন কাউন্টারের রিপোর্ট করতে ব্যর্থ হওয়া, মালয়েশিয়ায় থাকার জন্য প্রয়োজনীয় অর্থ কম থাকা উল্লেখযোগ্য।

দর্শনার্থীদের মধ্যে অনেকে মালয়েশিয়ায় এক মাসে অবস্থানের কথা বললেও, তাদের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। অনেকের কাছে মাত্র ৫০০ রিংগিত ছিল, তবে তারা মালয়েশিয়ায় এক মাসের অবস্থানের কথা জানায়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) নীতিমালা অনুসারে বিদেশি দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিলে প্রমাণ করতে হবে যে, তারা দেশের জন্য বোঝা নন। একেপিএস জানিয়েছেন, তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়া পুরুষ ও ১ জন নারী।

এ সময় এক কর্মকর্তা জানান, ঘুরতে আসা সব বিদেশি দর্শনার্থীদের মালয়েশিয়ায় পৌঁছানোর আগে তাদের ভ্রমণে আবাসন পরিকল্পনা এবং আত্মিক সংস্থান আসল এবং যুক্তিসংগত কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস কালিয়া-১) দেশের সীমান্ত নিয়ন্ত্রণ রক্ষার জন্য যথেষ্ট সোচ্চার ও সতর্কতামূলক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X