বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন অপু বিশ্বাস

যে কারণে মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন অপু বিশ্বাস

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) মুখে মাস্ক পরে আদালতে হাজির হয়েছিলেন তিনি।

এদিকে প্রশ্ন উঠেছে কেন মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন অপু। মূলত আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপু।

লাভ ম্যারেজ খ্যাত নায়িকার ভাষ্য, ‘দেখুন আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। নানা ধরনের মানুষ যান সেখানে। আর যদি কোনো তারকা উপস্থিত হয় তাহলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। ফলে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়।’

অপু বিশ্বাস জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়। শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরকা পরেন।

এর আগে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ২০ মে এ মামলায় আদালত তাকে জামিন দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ওই মামলার আসামি। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১০

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১১

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১২

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৪

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৫

বাস খাদে পড়ে নিহত ৪

১৬

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৭

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৮

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৯

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

২০
X