স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন?

সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পালমার। ছবি : সংগৃহীত
সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পালমার। ছবি : সংগৃহীত

চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ ছিল রোমাঞ্চ, চমক এবং ব্যক্তিগত নৈপুণ্যের এক অনন্য মঞ্চ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যেমন উত্তেজনাপূর্ণ ছিল, ঠিক তেমনি আলোচনায় ছিল ব্যক্তিগত পুরস্কারগুলোও। কে পেলেন সেরা খেলোয়াড়ের মুকুট, কে জিতলেন গোল্ডেন বুট—সব মিলিয়ে কৌতূহলের কমতি ছিল না ফুটবলপ্রেমীদের মধ্যে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসি ৩-০ গোলে পিএসজিকে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করা চেলসির ইংলিশ তারকা কোল পালমারকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। পুরো প্রতিযোগিতাজুড়ে তার নৈপুণ্যই চেলসিকে শিরোপার পথে এগিয়ে নিয়েছে।

চেলসির আরেক নায়ক, গোলরক্ষক রবার্ট সানচেজ, পেলেন সেরা গোলরক্ষকের (গোল্ডেন গ্লাভস) পুরস্কার। সাত ম্যাচে পাঁচটি গোল খেলেও তার অসাধারণ সেভগুলো চেলসির শিরোপা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া চারটি গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) পুরস্কার।

পিএসজির উদীয়মান ফরাসি মিডফিল্ডার ডেজিরে দুয়ে পেলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও নিজের দক্ষতা ও টেকনিক দিয়ে সবার নজর কেড়েছেন তিনি।

পুরস্কার বিজয়ী ক্লাব
সেরা খেলোয়াড় কোল পালমার চেলসি
সর্বোচ্চ গোলদাতা গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদ
সেরা উদীয়মান খেলোয়াড় ডেজিরে দুয়ে পিএসজি
সেরা গোলরক্ষক রবার্ট সানচেজ চেলসি

চেলসির এই সাফল্যে দলের পাশাপাশি আলাদা করে খেলোয়াড়দের নৈপুণ্যও প্রশংসিত হয়েছে। বিশেষ করে কোলে পামারের ফাইনালের পারফরম্যান্স বছরের পর বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X